হাসিনা মন্ত্রিসভার সিদ্ধান্ত বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে ‘জয় বাংলা’

বাংলাদেশের জাতীয় স্লোগান হল ‘জয় বাংলা’। আন্তর্জাতিক ভাষা দিবস পালনের আগে রবিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে বসে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়। কয়েক দিনের মধ্যেই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bangladesh

বাংলাদেশের জাতীয় স্লোগান হল ‘জয় বাংলা’। আন্তর্জাতিক ভাষা দিবস পালনের আগে রবিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে বসে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে হাসিনা সরকার বিজ্ঞপ্তি জারি করবে বলে খবর।

রবিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক বসে। তবে করোনার কারণে বৈঠক হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। ওই বৈঠকে সোমবারের ভাষা দিবস পালন-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আলোচনা করা হয় দেশের জাতীয় স্লোগান নিয়েও। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয় বাংলাদেশের জাতীয় স্লোগান হবে ‘জয় বাংলা’।

   

Bangladesh

বৈঠক শেষ হওয়ার পর সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এদিন তিনি বলেন, খুব শীঘ্রই সরকার এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করবে। দেশের সমস্ত সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবিধানিক কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান-সহ বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ ব্যবহার করতে হবে। তিন থেকে চার দিনের মধ্যেই জয় বাংলাকে জাতীয় স্লোগান করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে বলে আনোয়ারুল জানান।

উল্লেখ্য, ২০১২ সালের আবদুল বাতেন এবং ২০১৭ সালে ড. বশির আহমেদ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করার জন্য আদালতে আবেদন করেছিলেন। ওই আবেদনের প্রেক্ষিতে ২০২০ কুড়ি সালের ১৯ মার্চ আদালত জয় বাংলাকে জাতীয় স্লোগান করার পক্ষে রায় দেয়। আদালত তিন মাসের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছিল। যদিও তা হয়নি। অবশেষে আদালতের সেই সিদ্ধান্তকেই কার্যকর করল শেখ হাসিনা সরকার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google