John Abraham: করোনা আক্রান্ত সস্ত্রীক অভিনেতা জন আব্রাহাম

এবার করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম (John Abraham) ও তাঁর স্ত্রী প্রিয়া রুঞ্চল (Priya Runchal)। তাঁদের আপাতত উপসর্গ সামান্য বলেই জানা গেছে। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

এবার করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম (John Abraham) ও তাঁর স্ত্রী প্রিয়া রুঞ্চল (Priya Runchal)। তাঁদের আপাতত উপসর্গ সামান্য বলেই জানা গেছে।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। তিনি লেখেন, ‘আমি ৩ দিন আগে একজনের সংস্পর্শে এসেছিলাম। পরে জানতে পেরেছি তিনি করোনা আক্রান্ত হয়েছেন। প্রিয়া ও আমার কোভিড হয়েছে। আমরা বাড়িতে নিজেদের কোয়ারেনটাইন করেছি। অন্য কারও সংস্পর্শে আসিনি। আমরা ২ জনেই টিকাপ্রাপ্ত। আমাদের সামান্য উপসর্গ রয়েছে। দয়া করে ভাল ও সুস্থ থাকুন। মাস্ক পরুন।’

   

https://twitter.com/ANI/status/1477844825323958277?s=20

<

p style=”text-align: justify;”>উল্লেখ্য, গত কয়েকদিন বলিউড ও টলিউডে একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। অর্জুন, অংশুলা, রিয়ারা কোভিড পজিটিভ। দু-দিন আগেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন শাহিদের ‘জার্সি’ অভিনেত্রী ম্রুনাল ঠাকুর, করোনা রিপোর্ট পজিটিভ এসেছে অভিনেত্রী-ডান্সার নোরা ফতেহিরও।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google