Job Scam: ‘আদালতকে কাঁচকলা দেখিয়েছে সিবিআই’ মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘আদালতকে কাঁচকলা দেখিয়েছে সিবিআই’ মন্তব্য বিচারপতির। সিবিআইকে কড়া তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে একাধিক বিষয়ে ...

By Rana Das

Published:

Follow Us
abhijit gangopadhyay

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘আদালতকে কাঁচকলা দেখিয়েছে সিবিআই’ মন্তব্য বিচারপতির। সিবিআইকে কড়া তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে একাধিক বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দিষ্ট করে ওএমআর শিটের যে সমস্যা অর্থাৎ বেসরকারি সংস্থাকে দিয়ে ওএমআর শিট সহ তার মূল্যায়ন ছাড়াও মেধা তালিকা তৈরি করেছে একটি বাইরের সংস্থাকে দিয়ে। এই ঘটনার পর গতবছর সেপ্টেম্বর মাসে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই তদন্তের অগ্রগতি কি সেই রিপোর্ট আজ আদালতে পেশ করে সিবিআই।

   

রিপোর্ট দেখার পর আদালতের নজরে আসে, অক্টোবর মাসের প্রথম সপ্তাহ এবং তারপরে নভেম্বর এবং চলতি বছর মিলিয়ে ৬ থেকে ৭ বার মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে সিবিআইয়ের এই তদন্তের অগ্রগতি নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সবচেয়ে বেশি অবাক করেছে, মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের পর তার যে স্টেটমেন্ট নিচ্ছেন সেখানে নেই মানিক ভট্টাচার্যের কোনও সই। দুবার জিজ্ঞাসাবাদে ভিডিও রেকর্ডিং আছে তবে বাকি যতবার জিজ্ঞাসা করা হয়েছে সেখানে নেই কোনও অডিও রেকর্ডিং কিংবা ভিডিও রেকর্ডিং।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই তদন্তের কোনও মূল্য নেই। কোথাও একটা জোড়া তালি দিয়ে তদন্ত চলছে। এই তদন্ত কোনও কথিত তদন্ত নয়। এখন যে তদন্ত চলছে সে তদন্তে হাইকোর্টকে সিবিআই কাঁচকলা দেখাচ্ছে। সিবিআই একটি রিপোর্ট পেশ করে দেখায়, সেখানে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে। শাসকদলের জনপ্রতিনিধি সহ একাধিক ব্যক্তির নাম যুক্ত। কিন্তু কটাক্ষের সুরে তিনি বলেন লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক হলে তবেই কি এই তদন্ত অগ্রগতি পাবে। যে নেতারা টাকা খেয়েছিল তারা গ্রেফতার হবে। নাকি এই তদন্ত যেমন চলছে সেভাবেই চলবে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google