East Bengal: মশালবাহিনীর গোলরক্ষক কোচ হওয়ার দৌড়ে বেঙ্গালুরুর এই প্রাক্তনী

গত সিজনের হতাশাজনক পারফরম্যান্স থেকে শিক্ষা নিয়ে আসন্ন মরশুমের জন্য যথেষ্ট সচেতন লাল-হলুদ (East Bengal)। সেইমতো অনেক আগে থেকেই দল গঠন থেকে শুরু করে নয়া কোচ নির্বাচনের কাজে ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Javi Pinillos

গত সিজনের হতাশাজনক পারফরম্যান্স থেকে শিক্ষা নিয়ে আসন্ন মরশুমের জন্য যথেষ্ট সচেতন লাল-হলুদ (East Bengal)। সেইমতো অনেক আগে থেকেই দল গঠন থেকে শুরু করে নয়া কোচ নির্বাচনের কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত গত এপ্রিলের শেষের দিকে ঘোষণা করা হয় দলের নতুন কোচের নাম।

যেখানে স্টিফেন জামানার অবসান ঘটিয়ে আসন্ন দুই মরশুমের জন্য দলের দায়িত্ব তুলে দেওয়া হয় স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে। একটা সময় যার হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। শেষ মরশুমে তিনি ডেনমার্কের একটি ক্লাবের সহকারী কোচের দায়িত্বে থাকলেও আগত দুই মরশুমের জন্য ইস্টবেঙ্গলে আসতে রাজি হয়ে যান তিনি। তার হাত ধরেই আবার জয়ের সরনীতে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল ব্রিগেড। সেইমতো চলছে প্রস্তুতি।

   

এসবের মাঝেই এবার দলের জন্য নতুন গোলরক্ষক কোচ নির্বাচন করতে চলেছে ইস্টবেঙ্গল। এক্ষেত্রে কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন স্প্যানিশ কোচ জাভি পিনিলোস। কার্লোস কুয়াদ্রাত বেঙ্গালুরু দলের দায়িত্বে থাকার সময় সেই দলের কোচ ছিলেন এই পিনিলোস। এবার নাকি তাকেই কলকাতায় আনার কথা ভাবছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বিশেষ সূত্র মারফত খবর, কলকাতার এই প্রধানের দায়িত্ব সামলানোর জন্য নাকি যথেষ্ট আগ্ৰহ রয়েছে বেঙ্গালুরুর এই প্রাক্তনীর। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হতে পারে এই কোচের নাম।

তবে শুধু কোচ নির্বাচন করাই নয়। বিগত কয়েক দিনে দলের একাধিক তারকার নাম ও ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। সেইমতো আগামী মরশুমে দলে থাকছেন হায়দরাবাদ এফসির অন্যতম দুই তারকা ফুটবলার জাভিয়ের সিভেরিও ও বোরহা হেরেরা। অন্যদিকে ওডিশা এফসি থেকে দলে যুক্ত হয়েছেন সউল ক্রেসপো। এছাড়াও ভারতীয় তারকাদের মধ্যে নন্দকুমার ও নিশু কুমারের মতো তারকাদের একজন দলে সাইন করিয়েছে লাল-হলুদ।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google