জামশেদপুরের কঠিন চ্যালেঞ্জে আজ মাঠে নামছেন সুনীল ছেত্রীরা

আইএসএলে শীর্ষে ওঠার লড়াইয়ে আজ গুরুত্বপূর্ণ ম্যাচ বেঙ্গালুরু এফসির। ঘরের মাঠে দুরন্ত ফর্মে থাকা জামশেদপুরকে আটকানো সহজ হবে না।

By Sandipa Nandy

Published:

Follow Us
jamshedpur-fc-vs-bengaluru-fc-isl-2025-preview

Kolkata, May 9: আজ, শনিবার (৯ মে) ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় ম্যাচ- জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসি। ১২তম ম্যাচ সপ্তাহের এই খেলায় পেপ মুনোজের দলকে হোম গ্রাউন্ডে আহ্বান জানাচ্ছে জামশেদপুর এফসি। জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।

গোটা টুর্নামেন্টে দাপট বজায় রেখে জামশেদপুর এফসি লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। ১১ ম্যাচ খেলে ওয়েন কয়েল ব্রিগেডের সংগ্রহ ২১ পয়েন্ট। মোহনবাগানের পাশাপাশি আজ তাদেরও সুযোগ রয়েছে শীর্ষে ওঠার। আর ঘরের মাঠে জামশেদপুরের ফর্ম দুর্দান্ত। তাই আজ বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ জয়ের কোনো চেষ্টায় খামতি রাখবে না কোচ ওয়েন কয়েল।

   

উল্টোদিকে, এই মরসুমের সবচেয়ে বেশি ম্যাচ ড্র করা দল বেঙ্গালুরু এফসি। ১১ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। শিরোপার দৌড়ে জামশেদপুরের চেয়ে একটু পিছিয়ে সুনীল ছেত্রীরা। কিন্তু আজ জামশেদপুরে বিরুদ্ধে জিততে পারলে তাদেরই কাছাকাছি পৌঁছে যাবে এই দলটি। কিন্তু একটু ভুল হলেই শিরোপা জয়ের রেস থেকে বাদ পড়বে তারা।

পরিসংখ্যান অনুসারে, মোট ১৮বার একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছে জামশেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসি। যার মধ্যে বেঙ্গালুরু ৯টি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে এবং জামশেদপুর সফল ৬টি ম্যাচে। এছাড়া ড্র হয়েছে ৪টি খেলা।

জামশেদপুর এফসি সম্ভাব্য লাইন-আপস (৪-২-৩-১):

অ্যালবিনো গোমস (গোলরক্ষক); সার্থক গোলুই, প্রতীক চৌধুরী, লাজার সার্কোভিচ, নিখিল বারলা; পুইয়া, নিকোলা স্টোজানোভিক; রোজেনবার্গ গ্যারিয়েল, মাদিহ তালাল, মোহাম্মদ সানান; মেসি বৌলি।

বেঙ্গালুরু এফসি সম্ভাব্য লাইন-আপস (৪-৩-৩):

গুরপ্রীত সান্ধু (গোলরক্ষক); মিটেই, রাহুল ভেকে, সানা সিং, রোশন সিং; ব্রায়ান সানচেজ, কুজিয়েভ, ফানাই; রায়ান উইলিয়ামস, সুনীল ছেত্রী, শিবশক্তি।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google