Aadhar Fraud Case: ইসলামপুর-চোপড়ায় আধার প্রতারণা চক্রের ঘাঁটি পেল পুলিশ

কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে বায়োমেট্রিক প্রতারণার খবর আসছে প্রায় প্রতিদিন। এরম অবস্থার মধ্যে ইসলামপুর পুলিশ হদিশ পেল আন্তঃ রাজ্য আধার ব্যাঙ্ক প্রতারণা চক্রের। উত্তর দিনাজপুরে চা বাগান ঘেরা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে বায়োমেট্রিক প্রতারণার খবর আসছে প্রায় প্রতিদিন। এরম অবস্থার মধ্যে ইসলামপুর পুলিশ হদিশ পেল আন্তঃ রাজ্য আধার ব্যাঙ্ক প্রতারণা চক্রের। উত্তর দিনাজপুরে চা বাগান ঘেরা চোপড়ায় আধার ব্যাঙ্ক প্রতারণার হাব তৈরি করেছে প্রতারকরা, এমনটাই খবর পুলিশ সূত্রে। এই আধুনিক অফিসে বসে মুহুর্তের মধ্যে লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যাচ্ছে। কেউ কিছু বোঝার আগেই নিমেশে সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন অনেকেই। এই প্রতারণাকাণ্ডে ৩ জনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ। খোঁজে চলছে চক্রের মাথা কে।

জানা যাচ্ছে গত ২১ সেপ্টেম্বর ইসলামপুর সাইবার ক্রাইম থানা ৩ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট ডেভলপিং কেমিক্যালস, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জমির দলিলের আঙুলের ছাপের কাগজ,আধারের কপি উদ্ধার করা হয়। গ্রেফতার ৩ ব্যক্তির পুলিশি হেফাজত হয়, চলে পুলিশি জেরা।

   

শনিবারের হদিস পাওয়া আধার ব্যাঙ্ক প্রতারণা চক্রের অফিস থেকে উদ্ধার হয় আরও প্রয়োজনীয় গেজেটস, কেমিক্যালস,কম্পিউটার, দলিলের কপি। চক্রের পান্ডাদের ধরতে খোঁজ চলছে। অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল রবিবার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার দফতরে সাংবাদিক সম্মেলন করেন। তিনি জানান, “প্রথম দিনের প্রতারণা চক্রের হদিস পাওয়া গিয়েছিল চোপড়া থানার নারায়ণপুর এলাকায়। সেখান থেকে গ্রেফতার করা হয় ৩ জনকে। দ্বিতীয় অভিযান চালানো হয় চোপড়া থানার চুটিয়াখোড় গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ কিন্তু কাউকে গ্রেফতার করা যায়নি।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google