iQOO Neo 7 Pro ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৪ জুলাই

ভারতে Neo 7 Pro লঞ্চ হতে চলেছে আগামী ৪ জুলাই। এমনটাই ঘোষণা করেছে iQOO কোম্পানি। এটি Neo 7-এর ঠিক পরের ফোন। Neo 7 লঞ্চ করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভারতে Neo 7 Pro লঞ্চ হতে চলেছে আগামী ৪ জুলাই। এমনটাই ঘোষণা করেছে iQOO কোম্পানি। এটি Neo 7-এর ঠিক পরের ফোন। Neo 7 লঞ্চ করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তবে কোম্পানির তরফে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানানো হয়নি। যে সকল গ্রাহকরা কর্মক্ষমতা-কেন্দ্রিক, এই ফোনটা তাদের জন্য।

যদিও ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানানো হয়নি, বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে ধরে নেওয়া হচ্ছে যে iQOO Neo 7 Pro স্মার্টফোনে থাকবে 6.78-inch AMOLED ফ্ল্যাট ডিসপ্লে, সঙ্গে পুরো এইচডি রেসোলিউশন। অপারেটিং সিস্টেম হবে Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC। 5,000mAh ব্যাটারি থাকছে যা 120W ফাস্ট চার্জিং হবে।

   

iQOO Neo 7 Pro স্মার্টফোনের পিছনে তিনটি ক্যামেরা সেন্সর থাকতে পারে। iQOO Neo 7 Pro স্মার্টফোনের সামনে থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
এছাড়াও থাকছে ৫ জি, অ্যান্ড্রয়েড ১৩, Funtouch OS 13, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, চার্জিং-এর জন্যে USB Type-C port, ডুয়াল সিম, Wi-Fi 6, ব্লুটুথ ৫।৩, স্টিরিও স্পেকার এবং ১৬ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google