Home Sports News মান রক্ষার লড়াইয়ে মুম্বই-লখনউ

মান রক্ষার লড়াইয়ে মুম্বই-লখনউ

mumbai-indians-beat-kkr-high-scoring-match-ipl-2026-rohit-tilak

Kolkata, May 4: আইপিএল ২০২৬-এর ৪৭তম ম্যাচে মুখোমুখি হচ্ছে খাদের কিনারে থাকা দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। প্লে-অফের দরজা প্রায় বন্ধ। এখন লড়াই মান রক্ষার। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে। IPL 2026 MI vs LSG

- Advertisement -

মুম্বই মোট ৯ ম্যাচ খেলে মাত্র দুইটিতে সফল। এখনো পর্যন্ত চার পয়েন্ট নিয়ে নবম স্থানে হার্দিকের দল। যেখানে সব দল এখন প্লে-অফের দৌড়ে ছুটছে, সেখানে মুম্বইয়ের লক্ষ্য টেবিলে সবার নীচে শেষ না করা। সেজন্য আজ লখনউ-এর বিপক্ষে ঘরের মাঠে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

   

এবছর মুম্বইয়ের ব্যাটিং-বোলিং বিভাগ দুই-ই নিষ্প্রভ। চোটের কারণে রোহিত নেই ফলে। তাঁর অনুপস্থিতে পিছিয়ে গিয়েছে মুম্বই। দাগ কাটতে পারছে না ওপেনিং লাইন আপ। সূর্যকুমার, হার্দিক নিজেদের নামের সঙ্গে সুবিচার করতে পারছেন না। জসপ্রীত বুমরাহ-এর মতো বোলাররাও প্রত্যাশিত পারফরম্যান্স দিতে ব্যর্থ।

লখনউও নেই ভালো অবস্থায়। গত ৮ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে ঋষভ পন্থ-এর দল। ৪ পয়েন্ট নিয়ে এখন তারা টেবিলে সকলের নীচে। একেবারেই ছন্দে নেই দল। ভালো বলতে দলের বোলিং বিভাগ। মহম্মদ শামি ছন্দে আছেন। ভালো খেলছেন প্রিন্স যাদবের মতো বোলাররা। আজকের ম্যাচ হারলে অনুরাগীদের সমর্থনও হারাতে পারে দলটি।

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে লখনউয়ের জয়ের পরিসংখ্যান এগিয়ে। মোট ৮ ম্যাচের মধ্যে ছয়টি জিতেছে লখনউ এবং মাত্র দুইটিতে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যার মুম্বইয়ের এই স্টেডিয়ামে আবহাওয়া পরিষ্কার থাকবে। তাপমাত্রা প্রায় ৩১° সেলসিয়াস থাকবে এবং গড় আর্দ্রতা ৭০ থেকে ৭৫ শতাংশের মধ্যে থাকবে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেটটি ফ্ল্যাট। এটি উচ্চ রানের উপযোগী মাঠ। এখানে সময়ের সাথে সাথে উইকেটের অবস্থা ভালো হয় এবং দ্বিতীয় ইনিংসে বোলারদের জন্য শিশির একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: উইল জ্যাকস, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, নমন ধীর, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া(অধিনায়ক), রবিন মিঞ্জ, ট্রেন্ট বোল্ট, কৃষ ভগত, জসপ্রীত বুমরাহ, এএম গাজানফার।
ইমপ্যাক্ট প্লেয়ার: অশ্বনী কুমার।

লখনউ সুপার জায়ান্টস: এইডেন মার্করাম, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক) (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, মুকুল চৌধুরী, জর্জ লিন্ডে, মহম্মদ শামি, প্রিন্স যাদব, দিগ্বেশ সিং রাঠি, মহসিন খান।
ইমপ্যাক্ট প্লেয়ার: হিম্মত সিং।

Follow on Google