স্বাস্থ্যসাথীর ব্যবহারে অনিয়ম, তদন্তের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের স্বাস্থ্যসাথী (Swasthyasaathi) প্রকল্পের অপব্যবহার (misuse) নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিধানসভায় স্পষ্ট বক্তব্য রেখেছেন। তিনি জানান, আর জি কর আবহে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা অতিরিক্ত খরচ হয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Swasthyasaathi misuse mamata

রাজ্যের স্বাস্থ্যসাথী (Swasthyasaathi) প্রকল্পের অপব্যবহার (misuse) নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিধানসভায় স্পষ্ট বক্তব্য রেখেছেন। তিনি জানান, আর জি কর আবহে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা অতিরিক্ত খরচ হয়েছে এবং এ বিষয়ে রাজ্য সরকার বিস্তারিত তদন্ত (Investigation) করবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “ওই সময় স্বাস্থ্যসাথীর টাকা অনেক বেশি খরচ করতে হয়েছে।”

আর জি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা যখন কর্মবিরতি করেছিলেন, তখনই স্বাস্থ্যসাথী (Swasthyasaathi) খাতে অতিরিক্ত খরচ হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসকরা কাজ না করলেও, সেই সময়ে তারা বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করেছেন বলে জানা গেছে। আর এ কারণেই স্বাস্থ্যসাথী খাতে খরচ বেড়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী আগেও মন্তব্য করেছেন, তবে নির্দিষ্ট কোনো চিকিৎসকের বিরুদ্ধে তথ্য দেননি তিনি।

   

বিধানসভায় মমতা বলেন, “কখনও কখনও অপ্রিয় সত্য বলতে হয়। হয়েছে এমন অনেক কিছু। আমাদের অনেক টাকা বেরিয়ে গেছে। আর জি কর মামলা বিচারাধীন, তাই ধরতে পেরেছি। এই স্বাস্থ্যসাথীর (Swasthyasaathi) টাকা নিয়ে চিকিৎসা করা হয়েছে। আমি ভালো করে তদন্ত করেছি। ডবল ক্রস করছি।” তিনি আরও বলেন, “এই টাকা যে অপব্যবহার করেছে, তার বিরুদ্ধে তদন্ত হবে এবং শাস্তি প্রদান করা হবে। আপনার ইচ্ছা না থাকলে কাজ করবেন না, কিন্তু জনগণের টাকা মিস ইউজ করা যায় না। কে কীভাবে সেটা করেছে, সেটার তদন্ত করে শাস্তি হবে।”

মুখ্যমন্ত্রীর এ বক্তব্যের পর রাজ্য সরকারের দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়েছে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, ১০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর এই সময়ে স্বাস্থ্যসাথী (Swasthyasaathi) প্রকল্পে খরচ হয়েছে ৩১৫ কোটি টাকা, যা অন্য সময়ে খরচের তুলনায় অনেক বেশি। নবান্ন সূত্রে জানানো হয়েছে, এই কর্মবিরতির সময়ে স্বাস্থ্যসাথী খাতে গড়ে দৈনিক ৭ কোটি ৮৬ লক্ষ টাকা খরচ হয়েছে, যা রাজ্য সরকারের জন্য একটি বড় অঙ্কের খরচ। হিসেব অনুযায়ী, আন্দোলনের জেরে রাজ্যকে দৈনিক ১ কোটি ১৩ লক্ষ টাকা বাড়তি খরচ করতে হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, রাজ্য সরকার পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। সরকারের টাকার অপব্যবহার সহ্য করা হবে না, এবং তদন্তের মাধ্যমে যারা এই কাজে যুক্ত, তাদের শাস্তি দেওয়া হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google