Skip to content
  • About Us
  • Contact Us
  • Sports 24×7
  • Hindi Edition
July 24, 2026
Kolkata24x7 logo bengali news

Kolkata24x7

Latest Bengali News, West Bengal News, India News, Politics, Sports & Business
Kolkata24x7 logo bengali news
  • Latest
  • Live
  • Shorts
  • Web Stories
  • Video
Kolkata24x7 logo bengali news
  • হোম
  • রাজনীতি
  • কলকাতা শহর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • দুনিয়া
  • খেলার খবর
  • ব্যবসা-বাণিজ্য
    • কৃষিকথা
    • গাড়ি বাজার
  • ডিফেন্স নিউজ
  • টেক নিউজ
  • বিজ্ঞান সংবাদ
  • উত্তর সম্পাদকীয়
  • জীবনশৈলী
    • স্বাস্থ্য
    • ভ্রমণ
  • .
  • তাজা খবর
  • বিশ্বকাপ ফুটবল
  • সম্পাদকীয়
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • উত্তর-পূর্ব ভারত
  • বাংলাদেশ
  • কৃষিকথা
  • ভিন্ন খবর
  • প্রবাসের রূপকথা
  • বিজ্ঞান সংবাদ
Kolkata24x7 logo bengali news
  • হোম
  • রাজনীতি
  • কলকাতা শহর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • দুনিয়া
  • খেলার খবর
  • ব্যবসা-বাণিজ্য
    • কৃষিকথা
    • গাড়ি বাজার
  • ডিফেন্স নিউজ
  • টেক নিউজ
  • বিজ্ঞান সংবাদ
  • উত্তর সম্পাদকীয়
  • জীবনশৈলী
    • স্বাস্থ্য
    • ভ্রমণ
Home » interview » professor arnab saha speaks out on voting insights and perspectives
Interview Politics

এই ভোট ভারতের নির্ণায়ক ভোট: অর্ণব সাহা

আদিত্য ঘোষ, কলকাতা: লোকসভা ভোটের প্রাক্কালে সমাজের বিশিষ্টজনের মুখোমুখি Kolkata 24×7। কী ভাবছে সমাজের প্রথম সারির মানুষজন? কীইবা বলছে কলকাতাবাসী?  ভোট শুরু হতে আর কিছুদিন…

Author Avatar

Kolkata24x7 Team

April 15, 2024 12:20 AM12:20 am Civic engagementdemocracyperspectivesProfessor Arnab SahaVoting
Professor Arnab Saha Speaks Out on Voting: Insights and Perspectives

আদিত্য ঘোষ, কলকাতা: লোকসভা ভোটের প্রাক্কালে সমাজের বিশিষ্টজনের মুখোমুখি Kolkata 24×7। কী ভাবছে সমাজের প্রথম সারির মানুষজন? কীইবা বলছে কলকাতাবাসী?  ভোট শুরু হতে আর কিছুদিন বাকি। রাজনৈতিক দলগুলো একচুলও জায়গা ছাড়তে রাজি না । জোরকদমে চলছে ভোটের প্রচার। মিটিং মিছিল জারি আছে বহাল তবিয়তে। ঠিক এই মুহূর্তে বেশ কিছু বেসরকারী সংস্থা আগাম লোকসভা ভোটের ফলাফল দেখিয়েও দিয়েছে। কিন্তু সে কি সত্যি?

অধ্যাপক এবং বিশিষ্ট লেখক অর্ণব সাহা Kolkata 24×7এর মুখোমুখি হয়ে জানালেন “এই ভোট ভারতের নির্ণায়ক ভোট হতে চলেছে।” একটু থেমে তিনি আরও বললেন, “যদি একবার বিজেপি আবার বিপুল সংখ্যা নিয়ে ক্ষমতায় আসে তাহলে ভারতের ইতিহাস বদলে যাবে। সংবিধান বদলে যেতে পারে।”

Advertisements

জিজ্ঞাসা করলাম, “ভোটের হাওয়া কোনদিকে মনে হচ্ছে?” তিনি একটু ভেবে বললেন, “গোদী মিডিয়ার দাবি তো তারা জিতবে, কিন্তু অবস্থা তো খুব একটা ভালও নয়। কারণ ভারতের ইতিহাসে এমন কখনও হয়েছে যে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভোটের আগে এজেন্সি দিয়ে জেলে পাঠানো হয়েছে?” তিনি একটু থামলেন। আবার বললেন,  ” বেশ কিছু সেনা স্কুল  আরএসএস নিয়ে নিয়েছে।” কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি বললেন, “মানে সারা দেশে যে সমস্ত আর্মি বিদ্যালয় আছে যেগুলো একেবারেই স্বশাসিত ছিল সেই বিদ্যালয়গুলো  আরএসএস দখল করেছে।”

আপনার পছন্দের সংবাদ

Elon Musk open support to Trump can change the game in upcoming US election

ট্রাম্পের হয়ে গলা ফাটাচ্ছেন এলন মাক্স, ‘খেলা ঘুরছে’ চিন্তায় কমলারা

Himanta alleges mamata

‘বাংলায় NRC আতঙ্ক তৈরী করছেন মমতা’, আবারও বিস্ফোরক হিমন্ত

Haryana Cop Suicide: Rahul Gandhi Alleges Discrimination, Seeks Fast-Track Justice

পুলিশকর্মীর আত্মহত্যা নিয়ে কেন্দ্র ও রাজ্যকে তীব্র কটাক্ষ রাহুল গান্ধীর

তিনি আবারও বললেন, ‘”এই তো কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা রামনবমীতে নিরামিষ খায় না তারা  নাকি ভারতীয় নয়। তার মানে উনি বলতে চাইছেন বাঙালিরা ভারতীয় না?” তিনি ক্ষোভের সঙ্গে বললেন, “এরা এইবার ক্ষমতায় এলে দেশটায় বদলে ফেলবে। দেশের মানচিত্র বদলে যাবে। দেশটা ফ্যাসিস্ট সরকারে পরিণত হবে। তুমি আমি কি খাবো সেটাও ওরা ঠিক করে দেবে। কোথায় যাব, কী করব সবটাই ওদের হাতে থাকবে।”

তিনি আরও বললেন যে, “এক দেশ এক দল। এক দেশ এক নেতা এইসব কনসেপ্ট খুব তাড়াতাড়ি উঠে আসবে। হিন্দুত্ববাদে দেশটা ভরে যাবে।” অপরদিকে তিনি রাজ্যের কথায় আরও জানালেন যে, “এই রাজ্যে তৃণমূল বেশ চাঙ্গা অবস্থায় আছে।” শুধু তাই নয় ভোটে দুর্নীতির কোনও প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। সবশেষে তিনি আরও বললেন, “উত্তর কোরিয়াকে দেখো, ওখানেও ভোট হয় কিন্তু কে ক্ষমতায় থাকবে সেটা সবাই জানে। শুধু ওখানে কেন, রাশিয়ায় পুতিন এমন আইন পাশ করিয়েছে যে আগামী ২০৩৫ অবধি তিনিই ক্ষমতায় থাকবেন। এখানেও তাই হবে যদি বিজেপি ক্ষমতায় আসে।”

এই সংক্রান্ত আরও খবর

Mamata jhargram rally

বিজেপির মুখোশ খুলে দেব’! ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

By Sudipta Biswas August 6, 2025 4:48 PM
#ट्रेंडिंग हैशटैग:Civic engagementdemocracyperspectivesProfessor Arnab SahaVoting

Post navigation

Previous Previous post: বদলে গেল CBSE পরীক্ষার ধরণ, জেনে নিন কেমন হবে নতুন প্রশ্নপত্র
Next Next post: বায়ার্ন মিউনিখ জমানার অবসান ঘটিয়ে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন Bayer Leverkusen

District News

.

Kolkata24x7 is a leading Bengali news portal providing the latest news mobile logo

Kolkata24x7 is a Bengali digital news platform delivering fast, reliable, and accurate news from West Bengal, India, and around the world. We provide trusted coverage of politics, sports, entertainment, lifestyle, and breaking news 24x7.

  • About Us
  • Contact Us
  • Advertise With Us
  • Terms & Conditions
  • Editorial Policy
  • Editorial Team
  • Press Release

.

  • Facebook
  • X
  • YouTube
  • WhatsApp
  • RSS Feed
© Copyright All right reserved By Kolkata24x7 Powered By