Florentin Pogba: একেবারেই হিসাবের বাইরে ফ্লোরেন্তিন পোগবা?

কলকাতায় আসা কি তবে সার হল? যত দিন যাচ্ছে ফ্লোরেন্তিন পোগবাকে (Florentin Pogba) নিয়ে তত ঘনীভূত হচ্ছে জল্পনা। আগের মরসুমে সবুজ মেরুন জার্সি পরে কিছু ম্যাচে মাঠে নেমেছিলেন।

By Rana Das

Published:

Follow Us
Florentin Pogba

কলকাতায় আসা কি তবে সার হল? যত দিন যাচ্ছে ফ্লোরেন্তিন পোগবাকে (Florentin Pogba) নিয়ে তত ঘনীভূত হচ্ছে জল্পনা। আগের মরসুমে সবুজ মেরুন জার্সি পরে কিছু ম্যাচে মাঠে নেমেছিলেন। এবার সেই সম্ভাবনাও কম বলে মনে করছেন অনেকে। তার অনুশীলন নিয়েও মিলল বড় আপডেট।

ইতিমধ্যে কলকাতা ফুটবল লীগ এবং Durand Cup-এ অভিযান শুরু করে দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। দুই টুর্নামেন্টে ফর্মে রয়েছে দল। মনে করা হয়েছিল Durand Cup-এ হয়তো ফ্লোরেন্তিন পোগবাকে দেখে নেবে মোহন বাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট। এখন সেই সম্ভাবনা ক্রমে ক্ষীণ হয়ে আসছে। বুধবার প্রাপ্ত আপডেট অনুযায়ী, মূল দলের সঙ্গে নাকি অনুশীলনই করেননি ফরাসি তারকা। নতুন আসা ফুটবলারদের নিয়ে অনুশীলন করানো হলেও ফ্লোরেন্তিন পোগবা আলাদা ছিলেন বলে খবর। যদিও সতীর্থদের সঙ্গে ভালো সম্পর্কই তার রয়েছে।

   

সবুজ মেরুন ব্রিগেডের সঙ্গে এখনও চুক্তি রয়েছে ফ্লোরেন্তিন পোগবার। সে কারণে প্রাক মরসুম অনুশীলনে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। বেশ কয়েক দিন হল কলকাতায় এসেছেন ফ্লোরেন্তিন। জেসন কামিন্স, হুগো বুমসরা যে দিন কলকাতায় পা রেখেছিলেন সে দিন তিনিও এসেছিলেন কলকাতায়। পোগবাকে কলকাতা বিমান বন্দরে দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। অনেকে আবার দাবি করছিলেন যে ক্লাবকে কিছু না জানিয়ে এসেছেন তারকা ডিফেন্ডার। যদিও এই জল্পনা অচিরেই লোপ পেয়েছে।

গত মরসুমে অনেক আশা করে ফ্লোরেন্তিন পোগবাকে সই করিয়েছিল এটিকে মোহন বাগান। কিন্তু চোটের কারণে মরসুমের মাঝপথে ফিরে গিয়েছিলেন দেশে। মাঠে নেমেও যে দারুণ কিছু করে দেখিয়েছিলেন এমনটা নয়। বলা ভালো আশায় জল ঢেলেছেন পোগবা।

নতুন মরসুম, নতুন উদ্দীপনা, নতুন আশা। পোগবা আগমনের প্রাথমিক বিস্ময় কাটিয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মোহনবাগান সমর্থকরা। শোনা যাচ্ছিল, মোহন বাগান সুপার জায়ান্টের বিকল্প ফুটবলারের ভাবনায় থাকতে পারেন তিনি। কিন্তু চোট থাকলে সেই ভাবনা কদিন টিকবে? সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, পায়ে সমস্যা রয়েছে তার।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google