BIhar: মাটির নিচে টন টন সোনা, ‘বৃহত্তম স্বর্ণ খনি’র হদিস বিহারে

দেশের বৃহত্তম সোনার খনির সন্ধান মিলেছে। এমনই দাবি ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থার (জিএসআই)। টন টন খনিজ সোনা মজুত রয়েছে (Bihar) বিহারের জামুই জেলায়। জানানো হয়, দ্রুত এলাকা অধিগ্রহণ করে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দেশের বৃহত্তম সোনার খনির সন্ধান মিলেছে। এমনই দাবি ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থার (জিএসআই)। টন টন খনিজ সোনা মজুত রয়েছে (Bihar) বিহারের জামুই জেলায়। জানানো হয়, দ্রুত এলাকা অধিগ্রহণ করে খনন শুরু হচ্ছে।

জিএসআই (Geological Survey of India) পরীক্ষা শেষে জানায় জামুই জেলায় মাটির নিচে কমপক্ষে ২২-২৮ কোটি টন খনিজ সোনা রয়েছে। সোনার খনির সন্ধান মিলেছে রাজ্যের কারমাটিয়া, ঝাঝা ও সোনো এলাকায়।

   

জিএসআই আরও জানিয়েছে, সোনার খনির বিস্তার গয়া এবং ঔরঙ্গাবাদ জেলার মদনপুর পর্যন্ত পুরো ৮ বর্গ কিলোমিটার এলাকায় মাটির নিচে সোনা মজুত।

জিএসআই এমন রিপোর্ট দিতেই ততপর বিহার সরকার। রাজ্য সরকার ও জিএসআই মিলে পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে বলে জানানো হয়েছে।

দেশের সর্ববৃহত সোনার খনি বিহারে, জিএসআই এমন দাবি করায় বিহারের রাজনৈতিক প্রশাসনিক মহলে চাঞ্চল্য। তবে শনিবার জিএসআই বৃহত্তম সোনার খনির সন্ধান দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আশ্চর্যরকম নীরব। রাজ্য প্রশাসন নির্দিষ্ট এলাকায় খনন শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google