Akash Mishra: জাপানের লিগে খেলতে যাচ্ছেন ভারতের ফুটবলার

আইএসএল এবং ভারতের জাতীয় দলের পরিচিত মুখ আকাশ মিশ্র (Akash Mishra)। লেফট‍ব‍্যাক পজিশনে খেলা এই ফুটবলার ২০২১ সাল থেকে জাতীয় দলের পরিচিত মুখ। এর আগে দেশের বয়স ভিত্তিক ...

By Rana Das

Published:

Follow Us
Akash Mishra

আইএসএল এবং ভারতের জাতীয় দলের পরিচিত মুখ আকাশ মিশ্র (Akash Mishra)। লেফট‍ব‍্যাক পজিশনে খেলা এই ফুটবলার ২০২১ সাল থেকে জাতীয় দলের পরিচিত মুখ। এর আগে দেশের বয়স ভিত্তিক দল গুলো’র হয়ে খেলতে নেমেছিলেন। ক্লাব স্তরে ২০১৭ থেকে ২০১৯ সাল অবধি তিনি খেলেন ইন্ডিয়ান অ্যারোজে,২০২০ থেকে আছেন গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ান দল হায়দ্রাবাদ এফসি’তে।

একটা সময় টানা ৩ বছর জার্মানির অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছিলেন এই ফুটবলার। এরপর দেশে ফিরে যোগদান করেন ইন্ডিয়ান অ্যারোজে, আর তারপর হায়দ্রাবাদ এফসিতে। এরপর আর তাকে ফিরে দেখতে হয়নি।তার সাথে বর্তমানে হায়দ্রাবাদের চুক্তি আছে ২০২৪-২৫ অবধি।কিন্তু শোনা যাচ্ছে এবার তাকে খেলতে দেখা যেতে পারে জাপানের সেকেন্ড ডিভিশনের ক্লাব মাচিদা জেলভিয়া’য়।তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ক্লাব।তবে এখন দেখার বিষয় শেষ অবধি তিনি বিদেশে যান কিনা।

   

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google