রবিবার ইন্ডিয়ান ফুটবল লিগে ডাবল ম্যাচ, কখন কোথায় দেখবেন জানুন

Kolkata, April 19: চলছে ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৫-২৬। রবিবার (১৯ এপ্রিল) রয়েছে দুটি মহারণ। বিকেল ৪টে থেকে মাডগাঁওয়ের ফাতোরদা স্টেডিয়ামে ঘরের মাঠে রাজস্থান ইউনাইটেড এফসি-কে আতিথ্য দেবে ডেম্পো ...

By Sandipa Nandy

Published:

Follow Us
kolkata-football-betting-controversy-sourav-pal-resigns-ifa-vice-president

Kolkata, April 19: চলছে ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৫-২৬। রবিবার (১৯ এপ্রিল) রয়েছে দুটি মহারণ। বিকেল ৪টে থেকে মাডগাঁওয়ের ফাতোরদা স্টেডিয়ামে ঘরের মাঠে রাজস্থান ইউনাইটেড এফসি-কে আতিথ্য দেবে ডেম্পো এসসি। অন্যদিকে শ্রীনগরের টিআরসি স্টেডিয়ামে সন্ধ্যে ৬:৩০ মিনিটে রিয়াল কাশ্মীর এফসি-র বিপক্ষে মাঠে নামবে শ্রীনিদি ডেকান এফসি।

এই মুহূর্তে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে রাজস্থান ইউনাইটেড এফসি। পাশাপাশি ডেম্পো এসসি ৯ পয়েন্ট সংগ্রহ করে আছে ষষ্ঠ স্থানে। এই মরসুমে ছন্দ খুঁজে পাচ্ছে না ডেম্পো এসসি। তাই রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিতে ৩ পয়েন্ট সংগ্রহ করতে চাইবে গোয়ার এই দলটি।

   

উল্টোদিকে মোটামুটি ভালো জায়গায় রয়েছে শ্রীনিদি ডেকান এফসি। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বসে। পাশপাশি রিয়াল কাশ্মীর মাত্র ৫ পয়েন্টে টেবিলের তলানিতে। এমতাবস্থায় কাশ্মীরকে তাদেরই ঘরের মাঠে হারানোর সুযোগ ছাড়বে না শ্রীনিদি ডেকান। তাতে পয়েন্ট টেবিলে তাদের স্থান আরও মজবুত হবে। আর শক্তিশালী এই দলকে হারাতে পারলে মান রক্ষা হবে রিয়াল কাশ্মীরের।

এটি ডিডি স্পোর্টস-এ সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি ওয়েভস অ্যাপ, সনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটেও লাইভ স্ট্রিম করা হবে। এছাড়া অনুগামীরা যেকোনো সময় এবং যেকোনো জায়গায় তাদের ফোন, ল্যাপটপ এবং ট্যাবলেটে খেলাটি দেখতে পারবেন।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google