কাশ্মীর নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভায় আমন্ত্রণে ‘না’ বিবেক অগ্নিহোত্রীর, নেপথ্যে কী কারণ?

২০২২ সালে বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ বানিয়ে আলোড়ন ফেলেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) । শুরু হয়েছিল তুমুল বিতর্ক। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাশ্মীর সংক্রান্ত একটি বিতর্কসভায় আমন্ত্রণ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

২০২২ সালে বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ বানিয়ে আলোড়ন ফেলেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) । শুরু হয়েছিল তুমুল বিতর্ক। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাশ্মীর সংক্রান্ত একটি বিতর্কসভায় আমন্ত্রণ পেয়েছেন তিনি। তবে সেখানে যে তিনি যাচ্ছেন তা তা সাফ জানিয়ে দিয়েছেন পরিচালক। কী কারণে যাচ্ছেন না, তাও জানিয়ে দিয়েছেন পরিচালক।

বৃহস্পতিবার তাঁর এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, আমাকে সম্মানিত অক্সফোর্ড ইউনিয়ন কাশ্মীর নিয়ে বিতর্কের জন্য আমন্ত্রণ করে হয়েছিল। আমি আলোচনার বিষয়বস্তু, অর্থাৎ ‘কাশ্মীরের স্বাধীনতা’কে আক্রমণাত্মক, ভারতবিরোধী এবং কাশ্মীরবিরোধী বলে মনে করেছি। নীতিগতভাবে, আমি প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। এই হল আমার প্রস্তব প্রত্যাখানের চিঠি।” এর উত্তরে অভিনেতা অনুপম খের লেখেন, “তোমার জন্য গর্বিত আমার বন্ধু! এদের লজ্জা নেই! জয় হিন্দ!”

   

সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ভাইরাল ছবি, সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, ২০২২ সালে ১১ মার্চ মুক্তি পে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। এই ছবির বিষয়বস্তু ছিল নব্বইয়ের দক্ষকে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত ও কাশ্মীরি পণ্ডিত পরিবারগুলির ওপর চলা অকথ্য অত্যাচার। এই ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার, অনুপম খেরের মতো শিল্পীরা। ৩০০ কোটির ওপর ব্যবসা করেছিল ছবিটি।

এর আগেও বিতর্কিত বিষয়বস্তু নিয়ে সিনেমা বানিয়েছেন বিবেক। ‘দ্য তাসকেন্ট ফাইলস’, ‘বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম’-এর মতো ছবি বানিয়েছেন তিনি। ‘দ্য কাশ্মীর ফাইলস’ বিপুল সাফল্য পেতে তাঁকে সেই ছবির সিকোয়েল বানাতে প্রস্তাব দিয়েছিলেন ছবির প্রযোজক। প্রযোজনা সংস্থা তাঁকে ৩০ কোটি টাকাও দিতে চেয়েছিল। সেই দিকে না হেটে, আরও দুটি বিতর্কিত ইস্যু নিয়ে ছবি বানাতে চলেছেন বিবেক।

বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবি, ‘দ্য দিল্লি ফাইলস’। পরিচালক তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এই বছরেই দ্য দিল্লি ফাইলসের শুটিং শুরু হবে। পরের বছর এই ছবির মুক্তি। এই ছবিতে কোনও বড় স্টার নেই। রয়েছে বড় বিষয়।”‘দ্য দিল্লি ফাইলস’ এর পর ‘দ্য দিল্লী ফাইলস’ এ বিবেকের সঙ্গে ফের জুটি বাঁধতে পারেন অভিনেতা অনুপম খের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google