প্রবল বৃষ্টির জেরে ধস দার্জিলিংয়ে, বন্ধ একাধিক রাস্তা, মৃত্যু এক বৃদ্ধের

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও শুরু হয়ে গিয়েছে প্রবল বর্ষণ৷ যার জেরে পাহাড়ে নেমেছে ধস৷ দার্জিলিংয়ে(Darjeeling) লাগাতার বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু হয়েছে। জানা গিয়েছে, ধসের জেরে মৃত্যু হয়েছে এক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও শুরু হয়ে গিয়েছে প্রবল বর্ষণ৷ যার জেরে পাহাড়ে নেমেছে ধস৷ দার্জিলিংয়ে(Darjeeling) লাগাতার বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু হয়েছে। জানা গিয়েছে, ধসের জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তবে এখানেই শেষ নয়, বৃষ্টির জেরে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক।

তবে সূত্রের খবর,ভয়াবহ আবহাওয়ার সৃষ্টি হলেও দার্জিলিংয়ে (Darjeeling) এই মুহূর্তে কোনও পর্যটক আটকে নেই। পর্যটকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ আলিপুর আবহাওয়া অফিস আগেই পূর্বাবাস দিয়েছিল, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ দেখা দিয়েছে৷ যার জেরেই এমন অবস্থা হয়ে উঠেছে গোটা উত্তরবঙ্গজুড়ে৷

   

দক্ষিণে সকাল থেকেই আকাশের মুখ একেবারে ভার৷ বেলা গড়াতেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি৷ আর এর প্রভাব পড়েছে দার্জিলিংয়ে৷ বৃষ্টির জেরে বিপর্যস্ত অবস্থা দার্জিলিংয়ে(Darjeeling)। পাহাড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রিম্বিক-দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা বন্ধ। পাশাপাশি অনেক স্কুলও বন্ধ রয়েছে সেখানে।

এ দিকে,প্রবল ধসের জেরে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃতের নাম রঘুবীর রাই (৭৮)। তাঁর বাড়ি দার্জিলিং থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের বুজুওয়া গ্রামে। জানা যাচ্ছে, এ দিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় আচমকাই ধস নামে। মৃত্যু হয় তাঁর। 

গত কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ গরমে তেতেছিল দার্জিলিং(Darjeeling)। সেপ্টেম্বর মাসে তাপমাত্রা পৌঁছেছিল ৪০ ছুঁইছুঁই। কার্যত গরমে নাজেহাল অবস্থা হওয়ার জোগাড় ছিল। আর এবার বৃষ্টি হতেই ধসের জেরে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google