বাঘ বাতিল করে গোরুকে জাতীয় পশু করার আবেদন খারিজ

গোরুকে (Cow) জাতীয় পশু (National Animal) হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকার যেন নির্দেশ দেয়। এই মর্মে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানয়েছিল গোবংশ সেবা…

modi_caw

গোরুকে (Cow) জাতীয় পশু (National Animal) হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকার যেন নির্দেশ দেয়। এই মর্মে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানয়েছিল গোবংশ সেবা সদন সহ বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। এই আবেদন সরাসরি বাতিল হয়ে গেল।

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কউল এবং বিচারপতি অভয় এস ওকার ডিভিশন বেঞ্চ গোরুকে জাতীয় পশুর আবেদন খারিজ করে দেন। তীব্র ভর্তসনা করেন আবেদনকারীদের।

Advertisements

আবেদনকারীর পক্ষের আইনজীবী আদালতে বলেন, গোরু সুরক্ষা ভারত সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপতি বেঞ্চ বলে, কোনও প্রাণীকে জাতীয় পশু ঘোষণা করা কি আদালতের কাজ? আপনি কি করে এমন আবেদন জানাতে পারেন? আপনি কেন এমন ধরণের পিটিশন দাখিল করেছেন যাতে আমরা জরিমানা আরোপ করতে বাধ্য হই?

আবেদন প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত। জানানো হয় অন্যথায় আবেদনকারীর বিরুদ্ধে জরিমানা ধার্য করা হবে। শেষ পর্যন্ত আবেদন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে সংগঠনগুলি।

 

২০১৭ সালে রাজস্থান হাইকোর্টের বিচারপতি একটি মামলার শুনানি চলাকালীন গোরুকে গোমাতা আখ্যা দেন। তাঁর দাবি ছিল, গোহত্যার চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। তিনি বলেছিলেন সংবিধানের ৪৮ ও ৫১এ(জি) ধারা অনুযায়ী গোরুকে জাতীয় পশুর আইনি মর্যাদা দেওয়া যেতে পারে।

পাশাপাশি, ২০২১ সালে গোহত্যা সংক্রান্ত একটি মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখরকুমার যাদব বলেছিলেন, এই দেশের সংস্কৃতির সাথে গোরু ওতপ্রোতভাবে জড়িত। তাই গোরুকেই দেশের জাতীয় পশু করা উচিত।