Singapore Airlines: বিমানের সিট ত্রুটিপূর্ণ! ২ লক্ষ টাকা জরিমানা হল বিমান সংস্থার

মোটা টাকা দিয়ে কেটেছিলেন বিজনেস ক্লাসের টিকিট (Singapore Airlines)। কিছুটা আরামের জন্য ইকোনমি ক্লাসের টিকিটের চেয়ে ৫০ হাজার টাকা বেশি খরচ করেছিলেন। কিন্তু বিমানের সিটে কাজ করেনি রিক্লাইনিং ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
cabin-crew

মোটা টাকা দিয়ে কেটেছিলেন বিজনেস ক্লাসের টিকিট (Singapore Airlines)। কিছুটা আরামের জন্য ইকোনমি ক্লাসের টিকিটের চেয়ে ৫০ হাজার টাকা বেশি খরচ করেছিলেন। কিন্তু বিমানের সিটে কাজ করেনি রিক্লাইনিং সিস্টেম। আর তার জন্য বড়সড় শাস্তির মুখে পড়তে হবে বিশ্বের অন্যপ্রিয় জনপ্রিয় বিমানসংস্থা সিঙ্গাপুর এয়ারলাইন্সকে। হায়দরাবাদের ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন বিমানসংস্থাকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে।

জরিমানার এই টাকা দুই যাত্রীকে দিতে হবে। তেলেঙ্গনা পুলিশের ডিজি রবি গুপ্তা এবং তাঁর স্ত্রী অঞ্জলি গুপ্তা গত বছরের ২৩ মে হায়দরাবাদ থেকে সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছিলেন। তাঁদের অভিযোগ, বিমানের বিজনেস ক্লাসের সিটের রিক্লাইনিং সিস্টেম বিকল হয়ে গিয়েছিল। এই আসনগুলি স্বয়ংক্রিয় ভাবেই রিক্লাইন হওয়ার কথা, কিন্তু গোটা যাত্রাপথে কাজ করেনি সেই ব্যবস্থা। বৈদ্যুতিন নিয়ন্ত্রণে সমস্যার কারণেই রিক্লাইন করা যায়নি দু’জনের সিট। বিমানকর্মীদের যাবতীয় চেষ্টাও বিফলে যায়।

   

বিজনেস ক্লাসের টিকিটের জন্য ৬৬,৭৫০ টাকা দেওয়া সত্ত্বেও (যা ইকোনমি ক্লাসের ভাড়ার চেয়ে ৪৮,৭৫০ টাকা বেশি) গুপ্তা দম্পতি তাঁদের সিট রিক্লাইন করতে পারেননি। যাত্রাপথের পুরোটাই তাঁরা জেগে থাকতে বাধ্য হন। সেই সঙ্গে শারীরিক কষ্ট এবং মানসিক যন্ত্রণা তো রয়েইছে এরপরেই তাঁরা অভিযোগ জানান। সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে প্রাথমিকভাবে তাঁদের ২০,০০০ ক্রিসফ্লায়ার মাইল অফার করেছিল। তবে অভিযোগকারীরা বিমান সংস্থার এই প্রস্তাবে রাজি হননি।

পরবর্তীকালে হায়দরাবাদের ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন রায় দেয় যে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে ২৩ মে, ২০২৩ থেকে টাকা হস্তান্তর না হওয়া পর্যন্ত ১২ শতাংশ সুদ সহ প্রত্যেক অভিযোগকারীকে মোট ৪৮,৭৫০ টাকা অর্থাৎ মোট ৯৭,৫০০ টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি, মানসিক যন্ত্রণা ও শারীরিক কষ্টের জন্য ১ লক্ষ টাকা এবং অভিযোগের খরচ বাবদ ১০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিমান সংস্থাকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google