Scrub Typhus: স্ক্রাব টাইফাস আতঙ্কে কাঁপছে ভারত, মৃত্যু ওড়িশা-সিমলায়

করোনা, নিপা ভাইরাসের পর এবার স্ক্রাব টাইফাসের (Scrub Typhus) আতঙ্ক ভারতে (Bharat)। একাধিক রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। ইতিমধ্যেই দুই রাজ্যে একাধিক আক্রান্তের মৃত্যু হয়েছে।

By Rana Das

Published:

Follow Us
Scrub Typhus

করোনা, নিপা ভাইরাসের পর এবার স্ক্রাব টাইফাসের (Scrub Typhus) আতঙ্ক ভারতে (Bharat)। একাধিক রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। ইতিমধ্যেই দুই রাজ্যে একাধিক আক্রান্তের মৃত্যু হয়েছে। জানা গেছে, ওড়িশায় স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মত্যু হয়েছে ও হিমাচল প্রদেশেও নয়জনের মৃত্যু হয়েছে।

ওড়িশার বরগড় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সাধু চরণ দাস জানান, রাজ্যে স্ক্রাব টাইফাস সংক্রমণে পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্তরা সকলেই বরগড় জেলার বাসিন্দা। মৃতদের মধ্যে দুইজন সোহেলা ব্লকের বাসিন্দা ও বাকি তিনজন আট্টাবিরা, ভেদেন ও বারপালির বাসিন্দা। আক্রান্তরা সকলেই হাসপাতালে ভর্তি ছিলেন।

   

প্রশাসনের তরফ সূত্রে খবর, চলতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে মোট ১৪২টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে চারজনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তরা সকলেই চিকিৎসাধীন এবং তারা সুস্থ রয়েছেন।

আবার, হিমাচল প্রদেশের সিমলাতে স্ক্রাব টাইফাস সংক্রমণ ছড়িয়েছে। সেখানে এখনও অবধি নজনের মৃত্যু হয়েছে। ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখনও অবধি ২৯৫ জন আক্রান্তের খোঁজ মিলেছে।

স্ক্রাব টাইফাস কী ?
একধরনের পোকার কামড় থেকেই এই সংক্রমণ ছড়ায়। মূলত গাছপালা, ঝোপঝাড়ে এই পোকা থাকে। এছাড়া ইঁদুর, খরগোশ, কাঠবিড়ালির গায়েও এই পোকা থাকে। এই সংক্রমণের উপসর্গগুলি হল- প্রবল জ্বর,কাঁপুনি,প্রচণ্ড মাথাব্যাথা,শুকনো কাশি,শরীরে ব্যাথা,পেশিতে ব্যাথা,চোখ লাল হওয়া, গ্রাস্ট্রোইন্টেসটিনাল সমস্যা,লিভার বেড়ে যাওয়া,মেনিনজাইটিস। সঠিক সময়ে চিকিৎসা না হলে অঙ্গপ্রতঙ্গ কাজ বন্ধ করে দিতে পারে তার জেরেই মৃত্যু পর্যন্ত হতে পারে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google