যুগের অবসান! প্রয়াত দূরদর্শনের খ্যাতনামা সংবাদ উপস্থাপিকা সরলা মহেশ্বরী

নয়াদিল্লি: সংবাদমাধ্যমে এক যুগের অবসান। প্রয়াত দূরদর্শনের খ্যাতনামা সংবাদ উপস্থাপিকা সরলা মহেশ্বরী (Sarala Maheshwari )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার বেলায় দূরদর্শন ন্যাশনাল থেকে সোশ্যাল মিডিয়ায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sarala Maheshwari

নয়াদিল্লি: সংবাদমাধ্যমে এক যুগের অবসান। প্রয়াত দূরদর্শনের খ্যাতনামা সংবাদ উপস্থাপিকা সরলা মহেশ্বরী (Sarala Maheshwari )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার বেলায় দূরদর্শন ন্যাশনাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই খবর জানানো হয়। এরপরেই টেলিদুনিয়া তথা সংবাদমহলে শোকের ছায়া।

সূত্রের খবর, দূরদর্শনের প্রাক্তন সংবাদ পাঠিকা তথা রাজ্যসভার প্রাক্তন সদস্য সরলা মহেশ্বরীর মৃত্যু হয়েছে। প্রাক্তন দূরদর্শন সংবাদ পাঠক শাম্মি নারাং ‘এক্স’ হ্যান্ডলে শোকবার্তা জানিয়ে তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেন। জানা গিয়েছে, দিল্লিতেই তাঁর মৃত্যু হয়েছে। শাম্মি নারাং সোশ্যাল মিডিয়ায় লেখেন, “দূরদর্শনে আমার প্রাক্তন সহ-সংবাদ পাঠিকা সরলা মহেশ্বরীর মৃত্যুসংবাদ জানাতে গিয়ে গভীর শোক অনুভব করছি। তিনি ছিলেন সৌজন্য ও মাধুর্যের প্রতিমূর্তি। শুধু রূপে নয়, মনেও ছিলেন সুন্দর। ভাষার উপর তাঁর অসাধারণ দখল ছিল, জ্ঞানের ভাণ্ডার ছিলেন তিনি। দূরদর্শনের পর্দায় তাঁর উপস্থিতির আলাদা আভা ছিল। সকলকে সম্মান করতেন, যে পরিবেশে থাকতেন তা আলোকিত করতেন। ঈশ্বর তাঁর আত্মার শান্তি দিন এবং মহেশ্বরী পরিবারকে শক্তি দিন।”

   

অপরদিকে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের তরফে শোকবার্তা জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘সরলা মাহেশ্বরীর প্রয়াণে টেলিভিশন জার্নালিজ়মের সোনালি যুগের অবসান হলো।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google