JSW Motor India তাদের নতুন ফ্ল্যাগশিপ SUV ‘MG Majestor’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এটি ব্র্যান্ডের প্রিমিয়াম D+ সেগমেন্টে অন্যতম পদক্ষেপ। Gloster-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসছে এই মডেলটি। Auto Expo 2025-এ প্রথমবার দেখা গেলেও, বৃহস্পতিবার অফিসিয়াল রিভিলের মাধ্যমে গাড়ির পুরো ডিজাইন ও ফিচার জানানো হয়। যদিও দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে সারা দেশে ইতিমধ্যেই ৪১,০০০ টাকায় বুকিং শুরু হয়েছে। চূড়ান্ত দাম ঘোষণা হবে ২০২৬ সালের এপ্রিল মাসে এবং মে মাস থেকে শুরু হবে গ্রাহকদের হাতে ডেলিভারি।
সংস্থার দাবি, Majestor তার সেগমেন্টে সবচেয়ে লম্বা, চওড়া ও উঁচু SUV। গাড়ির সামনের অংশে আকর্ষণীয় Mosaic Matrix Grille রয়েছে। এর দু’পাশে Dragon-Eye DRLs এবং Tri-beam LED হেডল্যাম্প থাকবে। এছাড়াও রয়েছে ১৯-ইঞ্চির ডুয়াল-টোন অ্যালয় হুইল—যা এই সেগমেন্টকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পাশাপাশি শুধু গাড়ির বাইরের লুক নয় গাড়ির ভিতরের ইন্টিরিয়ারের ওপর জোর দেওয়া হয়েছে। এখানে ভেন্টিলেটেড সিটের সঙ্গে একাধিক ম্যাসাজ মোড, JBL-এর ১২-স্পিকার অডিও সিস্টেম, ৬৪ রঙের অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং প্যানোরামিক সানরুফ রয়েছে। ড্রাইভারের জন্য ১২-ওয়ে অ্যাডজাস্টেবল সিট, ১২.৩-ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম (Apple CarPlay ও Android Auto সহ) এবং সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে।
নিরাপত্তার ক্ষেত্রে Majestor যথেষ্ট শক্তিশালী। এতে ADAS লেভেল ২, লেন-কিপিং অ্যাসিস্ট, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং, ছয়টি এয়ারব্যাগ, হিল-ডিসেন্ট কন্ট্রোল এবং ৩৬০-ডিগ্রি HD ক্যামেরা রয়েছে। অফ-রোডিং সক্ষমতার জন্য তিনটি ডিফারেনশিয়াল লক এবং 2H, 4H, 4L সহ সিলেক্টেবল ড্রাইভ মোড দেওয়া হয়েছে। থাকছে ২.০-লিটার টুইন-টার্বো ডিজেল ইঞ্জিন, যা সর্বোচ্চ ২১৬ হর্সপাওয়ার উৎপাদন করে। এই ইঞ্জিনটি Gloster-এর মতো ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত।



