গ্যাংস্টারদের এলাকায় গিয়ে হেনস্তা পুলিশ, সাসপেন্ড ২ আইসি

খোদ পুলিশের গায়ে হাত দেওয়ার সাহস সাধারণত দুষ্কৃতীরা সহজে দেখায় না। কিন্তু সম্প্রতি বিহারের (Bihar) একটি ঘটনায় সেই ধারণাই (patna police raid) যেন সম্পূর্ণ উল্টে গেল। খাকি উর্দিধারীদের ...

By Suparna Parui

Published:

Follow Us
1543 arrests before West Bengal phase two voting

খোদ পুলিশের গায়ে হাত দেওয়ার সাহস সাধারণত দুষ্কৃতীরা সহজে দেখায় না। কিন্তু সম্প্রতি বিহারের (Bihar) একটি ঘটনায় সেই ধারণাই (patna police raid) যেন সম্পূর্ণ উল্টে গেল। খাকি উর্দিধারীদের লাইন দিয়ে দাঁড় করিয়ে তাঁদের পকেটে হাত ঢুকিয়ে ‘চেকিং’ বা তল্লাশি চালাচ্ছে গ্যাংস্টারের সাঙ্গোপাঙ্গরা এমনই এক ভিডিও ভাইরাল হয়ে তোলপাড় সৃষ্টি করেছে সমাজমাধ্যমে। ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক, প্রশ্ন উঠছে পুলিশি মর্যাদা, শৃঙ্খলা এবং মাঠপর্যায়ের অভিযানের কার্যকারিতা নিয়ে। ঘটনার পরপরই প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তব্যে গাফিলতি ও চরম শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাটনার (Patna) দুই থানার আইসি তথা এসএইচও (Station House Officer)-কে সাসপেন্ড করেছেন এসএসপি। এই সিদ্ধান্ত ঘিরে পুলিশ মহলে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বিহারের পাটনার নওরঙ্গ জালালপুর গ্রামে। অভিযোগ, কুখ্যাত ‘সোনু-মনু’ গ্যাংয়ের ডেরায় অভিযান চালাতে গিয়েছিল পুলিশ বাহিনী। উদ্দেশ্য ছিল এলাকায় দুষ্কৃতীদের দমন করা এবং গ্যাংয়ের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা। কিন্তু বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। অভিযান শুরু হতেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের ওপর সরাসরি আক্রমণ না হলেও, তাদের কার্যত হেনস্তার মুখে পড়তে হয়।

   

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একদল পুলিশ সদস্য একটি বাড়ির দরজার সামনে লাইনে দাঁড়িয়ে আছেন। আর তাদের সামনে গ্যাংস্টারের বাড়ির লোকজন ও সমর্থকরা প্রকাশ্যে দাদাগিরি চালাচ্ছে। তারা একে একে পুলিশ কর্মীদের শরীর ও পকেট তল্লাশি করছে, যেন পুলিশই সন্দেহভাজন অপরাধী। কারও কোমরে অস্ত্র আছে কি না, লুকানো কিছু বহন করা হচ্ছে কি না তা পরীক্ষা করার পরেই পুলিশকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google