‘খুব শিগগিরই POK ভারতের অংশ হবে’ মত ইমাম প্রধানের

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে একটি অনুষ্ঠানে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের চিফ ইমাম ড. উমর আহমেদ ইলিয়াসি (Imam Ilyasi)একটি স্পষ্ট ও আশাবাদী বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “পাক ...

By Sudipta Biswas

Published:

Follow Us
pok-will-be-part-of-india-imam-ilyasi-statement-kashmir-politics

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে একটি অনুষ্ঠানে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের চিফ ইমাম ড. উমর আহমেদ ইলিয়াসি (Imam Ilyasi)একটি স্পষ্ট ও আশাবাদী বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) ভারতের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন খুব শিগগিরই পিওকে ভারতের অংশ হয়ে যাবে। এটা শুধু আমি বলছি না, সেখানকার মানুষই বলছেন।” তাঁর এই মন্তব্য দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকের মনে নতুন আশার সঞ্চার করেছে।

ইমাম ইলিয়াসি শ্রীনগরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আরও বলেন, “আমি কাশ্মীর থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিবেশী দেশকে একটা কথা বলতে চাই পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এটি অবশ্যই আবার ভারতে যোগ দেবে। সেখানকার মানুষ রেফারেন্ডাম চান এবং নিজেদের ঘরে ফিরতে চান।” তিনি জোর দিয়ে উল্লেখ করেন যে, এটা তাঁর ব্যক্তিগত অভিমত নয়, বরং পিওকে-র সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। তাঁর ভাষায়, “এটা আমরা নয়, সেখানকার মানুষই চান।

   

ইনশাআল্লাহ, তাদের ‘ঘর ওয়াপসি’ খুব শিগগিরই হবে।”ইমাম ইলিয়াসি আরও বলেন যে, আর্টিকেল ৩৭০ বিলুপ্তির পর জম্মু ও কাশ্মীরে যে পরিবর্তন এসেছে, তা দেখে পিওকে-র মানুষ খুশি। তিনি বলেন, “আজকের কাশ্মীর বদলে গেছে। আগে শিশুরা পাথর ছুড়ত, এখন তারা কলম ধরছে। পর্যটন বেড়েছে, শান্তি ফিরেছে, ওয়াকফ বোর্ড মডেল হয়ে উঠেছে। পিওকে-র মানুষ এই উন্নয়ন দেখে নিজেদের ভবিষ্যত ভারতের সঙ্গে যুক্ত করতে চাইছেন।”

তাঁর মতে, কাশ্মীরের এই ইতিবাচক পরিবর্তন পিওকে-র মানুষের মনে আশা জাগিয়েছে।ভারতের একজন প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা হিসেবে ইমাম ইলিয়াসির এই বক্তব্য অনেকের কাছে তাৎপর্যপূর্ণ। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় ঐক্য, শান্তি ও সম্প্রীতির পক্ষে কথা বলে আসছেন। শ্রীনগরের এই অনুষ্ঠানে তিনি কাশ্মীরের সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতির কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি খুশি যে আজকের কাশ্মীর নতুন রূপ পেয়েছে। এখানে সুখ ফিরেছে, উন্নয়ন হচ্ছে।”

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.