ফের উত্তপ্ত ভারত-বাংলাদেশ সীমান্ত! বেড়া দেওয়া নিয়ে বিএসএফকে আক্রমণের চেষ্টা

লালমনিরহাট: বাংলাদেশ-ভারত সীমান্তের পতগ্রাম উপজেলায় ফের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। (border tension)স্থানীয় বাসিন্দারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের দিকে এগিয়ে গিয়ে হামলার চেষ্টা করেছেন বলে…

patgram-border-tension

লালমনিরহাট: বাংলাদেশ-ভারত সীমান্তের পতগ্রাম উপজেলায় ফের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। (border tension)স্থানীয় বাসিন্দারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের দিকে এগিয়ে গিয়ে হামলার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং উভয় পক্ষের মধ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও সীমান্তবাসীদের বর্ণনা অনুসারে, ঘটনাটি ঘটেছে পতগ্রামের কয়েকটি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়, বিশেষ করে ধোবালগুড়ি, কলসিরমুখ ও আশপাশের গ্রামগুলোতে। গ্রামবাসীদের অভিযোগ সকালের দিকে বিএসএফের একদল জওয়ান সীমান্তের লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করেন।

   

আরও দেখুনঃ ফের রাজ্যে যোগী দাওয়াই! সাত সকালে সিল হল অবৈধ মাদ্রাসা

এতে ক্ষিপ্ত হয়ে উঠেন স্থানীয় বাসিন্দারা।প্রত্যক্ষদর্শীরা জানান, খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে শতাধিক নারী-পুরুষ লাঠি-সোটা নিয়ে সীমান্তের দিকে ছুটে আসেন। তাঁরা চিৎকার করে বিএসএফ সদস্যদের পিছু হটিয়ে দিতে বলেন এবং তাদের দিকে এগিয়ে যান। কয়েকজন যুবক বিএসএফের সদস্যদের লক্ষ্য করে ঢিল ছোড়েন এবং হামলার চেষ্টা করেন। তবে বিএসফের তরফে বলা হয়েছে সীমান্তে বেড়া দেওয়ার কাজকে এগিয়ে নিয়ে যেতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা শেষ পর্যন্ত পিছু হটে যান। সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়েছে তৎপরতা। বিশেষ করে বাংলায় নতুন সরকারের নির্বাচিত হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তের ৬০০ কিলোমিটার জমি BSF কে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন। সেই কারণে এই মুহূর্তে সীমান্তবর্তী জমি নিয়ে উত্তেজনা বেড়েছে। সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অবৈধ অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে এই উৎকণ্ঠাতেও তারা বিএসএফের উপর হামলা করার চেষ্টা করছে বলেও দাবি করেছেন রাজনৈতিক মহলের একাংশ।