দু বছর ধরে লাগাতার ধ*র্ষ*ণ! অতিষ্ট হয়ে শ্বশুরের পুরুষাঙ্গ কাটল বৌমা

মুজাফ্ফরনগর: উত্তরপ্রদেশের মুজাফফরনগরে মর্মান্তিক (Muzaffarnagar)পদক্ষেপ নিল এক অত্যাচারিত গৃহবধূ। দু’বছর ধরে নিজেরই শ্বশুরের দ্বারা বারবার ধর্ষণের শিকার হয়ে অতিষ্ট এক গৃহবধূ শেষ পর্যন্ত করলেন ভয়ঙ্কর…

muzaffarnagar-sexual-assault-case

মুজাফ্ফরনগর: উত্তরপ্রদেশের মুজাফফরনগরে মর্মান্তিক (Muzaffarnagar)পদক্ষেপ নিল এক অত্যাচারিত গৃহবধূ। দু’বছর ধরে নিজেরই শ্বশুরের দ্বারা বারবার ধর্ষণের শিকার হয়ে অতিষ্ট এক গৃহবধূ শেষ পর্যন্ত করলেন ভয়ঙ্কর কান্ড। সূত্রের খবরে জানা গিয়েছে অভিযুক্ত শশুর ফের তাকে ধর্ষণ করতে গেলে তিনি শ্বশুরের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন। ঘটনার পর আহত ব্যক্তির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠায়।পুলিশ সূত্র জানিয়েছে, নির্যাতিতা মহিলা শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছেন, গত দু’বছর ধরে যখনই তাঁর স্বামী বাড়ির বাইরে যেতেন, তখনই শ্বশুর তাঁকে শারীরিক নির্যাতন করতেন। প্রথমে ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হতো। পরিবারের সম্মানের কথা ভেবে তিনি অনেকদিন কাউকে কিছু বলেননি।

আরও দেখুনঃ গরু পাচারকারী সন্দেহে পুলিশের গুলিতে নিহত ৩০ র আরিফ! জম্মু-কাশ্মীরে বিক্ষোভ-বন্ধ ইন্টারনেট

কিন্তু নির্যাতন যখন অসহ্য হয়ে উঠল, তখন আর চুপ করে থাকতে পারেননি। স্বামীর অবর্তমানে ফের একদিন তাকে ধর্ষণ করতে এলে সুযোগ বুঝে তিনি প্রতিরোধ গড়ে তোলেন এবং শ্বশুরের পুরুষাঙ্গের অংশ কেটে দেন।ঘটনাটি ঘটেছে মুজাফফরনগর জেলার এক গ্রামে। আহত ব্যক্তিকে (শ্বশুর) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে নির্যাতিতা মহিলাকেও হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা খুব খারাপ। পুলিশ তাঁর বয়ান নিয়েছে এবং মামলা রুজু করেছে। ধর্ষণ, নির্যাতনসহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারটি বাইরে থেকে স্বাভাবিক দেখাত। কিন্তু ভিতরে কী চলছিল, তা কেউ জানত না।

প্রতিবেশীদের বয়ান অনুযায়ী রাতে চিৎকার শুনেতারা ছুতে গিয়ে দেখেন বৃদ্ধ ব্যক্তি রক্তাক্ত অবস্থায় চিৎকার করছেন। এতদিন কেউ বুঝতেই পারেনি যে এই বাড়িতে এত বড় অত্যাচার চলছে।”এই ঘটনা সমাজের গভীর ক্ষতকে তুলে ধরেছে।

অনেক নারী পরিবারের ভিতরে নির্যাতনের শিকার হন, কিন্তু ভয়ে বা সম্মানের কথা ভেবে মুখ খুলতে পারেন না। এই নারী দু’বছর সহ্য করার পর যখন আর পারলেন না, তখন এমন চরম পথ বেছে নিয়েছেন। মানবাধিকার কর্মীরা বলছেন, এটি নারীর অসহায়ত্বের চরম উদাহরণ। তাঁরা দাবি করেছেন, নির্যাতিতাকে সবরকম সুরক্ষা ও মানসিক সহায়তা দিতে হবে।

আরও দেখুনঃ বেসরকারি মহাকাশ যাত্রার নতুন অধ্যায়! শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের প্রস্তুতিতে স্কাইরুটের বিক্রম-১