চাঞ্চল্য মুম্বইয়ে! রোহিত শেট্টির বাড়ির সামনে চলল গুলি

রবিবার সকালেই বলিউড পরিচালক রোহিত শেট্টির মুম্বইয়ের জুহু এলাকার বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো…

Mumbai Shocked as Shots Fired Outside Rohit Shetty’s Residence

রবিবার সকালেই বলিউড পরিচালক রোহিত শেট্টির মুম্বইয়ের জুহু এলাকার বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে পরিচালকের বাড়ির বাইরে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রবিবার ভোরের দিকে আচমকাই গুলির শব্দ শোনা যায় জুহুর ওই অভিজাত আবাসন এলাকার কাছে। স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান খবর পেয়েই।

   

ঘটনার সময় রোহিত শেট্টি বাড়িতে ছিলেন কি না, তা নিয়ে পুলিশ এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। তবে পরিচালকের পরিবারের কেউ এই ঘটনায় আহত হননি বলেই প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে ঘটনার পর ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং বাড়ির আশপাশে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।