আমার মৃত্যুর জন্য দায়ী মোদী, ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা

আর্থিক মন্দা ও করোনাজনিত কারণে বেশ কয়েক বছর লাভের মুখ দেখতে পাননি এক ব্যবসায়ী। ভেঙে পড়েন তিনি। ওই ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করলেন। লাইভে তাকে বলতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
modi-responsible-for-my-death-attempted-suicide-on-facebook-live

আর্থিক মন্দা ও করোনাজনিত কারণে বেশ কয়েক বছর লাভের মুখ দেখতে পাননি এক ব্যবসায়ী। ভেঙে পড়েন তিনি। ওই ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করলেন। লাইভে তাকে বলতে শোনা যায় “আমার মৃত্যুর জন্য নরেন্দ্র মোদী দায়ি।”। কোনওক্রমে প্রাণে বেঁচে গেলেও তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম রাজীব তোমর। বাড়ি উত্তরপ্রদেশের বাগপতে। বিষ খাওয়ার আগে ওই ব্যবসায়ী তাঁর স্ত্রীকেও বিষ খাইয়েছিলেন।

ফেসবুক লাইভে ওই ব্যবসায়ী প্রধানমন্ত্রীর বিভিন্ন আর্থিক প্রকল্প ও নীতির কারণে তাঁদের মত ছোট ব্যবসায়ীদের ব্যবসা একেবারে শেষ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন।

   

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের ২৪ ঘন্টা আগে এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে এই ঘটনা বিজেপির অস্বস্তি বাড়ল।

পুলিশ জানিয়েছে, রাজীবের একটি ছোটখাটো জুতোর ব্যবসা ছিল। কিন্তু করোনাজনিত কারণে তাঁর বিশেষ কোনও বেচাকেনা ছিল না। তাই চরম আর্থিক সঙ্কটে ভুগছিলেন রাজীব।

মঙ্গলবার রাতে তিনি ফেসবুক লাইভে আসেন এবং লাইভে থাকা অবস্থাতেই বিষ পান করেন। তবে বিষ পান করার আগে রাজীব কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো কারও ভাল চান না। তিনি আমাদের মত ছোট ব্যবসায়ী এবং কৃষকদের কথা কখনও ভাবেন না। সে কারণেই আমাদের মত ছোট ব্যবসায়ীদের আজ এই দুরবস্থা। এরপরই তিনি বিষ পান করেন। তাঁর স্ত্রী তাঁকে বাধা দিতে এলে তিনি স্ত্রীকেও বিষ খাওয়ান।

ওই ফেসবুক লাইভ যারা দেখছিলেন তারাই বিষয়টি পুলিশকে জানান। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজীব এবং তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালেই রাজীবের স্ত্রীর মৃত্যু হয়। তবে রাজীব প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁর অবস্থা সঙ্কটজনক। ওই দম্পতির দুই সন্তান।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, আমি রাজীবজির দ্রুত আরোগ্য কামনা করি। প্রিয়াঙ্কা আরও বলেন, আমরা একাধিকবার বলেছি গোটা দেশের ছোট ব্যবসায়ীরা আজ চরম বিপাকে মধ্যে। কিন্তু কেউই সে কথা বিশ্বাস করেনি। রাজীব এবং তাঁর স্ত্রী সে ঘটনাই গোটা দেশবাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google