নজরে মহিলাদের সম্পত্তি, ২০ জন’কে বিয়ে করে অবশেষে শ্রীঘরে ঠগ

অভিনব কায়দায় চুরি! মহারাষ্ট্রের পালঘর পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযোগ, ধৃত দেশেরজুড়ে ২০ জন মহিলাকে বিয়ে করে প্রতারণা করে বেড়াচ্ছিল। শেষে নাল্লাসোপারার এক মহিলা অভিযোগের ভিত্তিতে পুলিশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অভিনব কায়দায় চুরি! মহারাষ্ট্রের পালঘর পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযোগ, ধৃত দেশেরজুড়ে ২০ জন মহিলাকে বিয়ে করে প্রতারণা করে বেড়াচ্ছিল। শেষে নাল্লাসোপারার এক মহিলা অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম, ফিরোজ নিয়াজ শেখ। এই ব্যক্তি, অনলাইনে বিধবামহিলাদের সঙ্গে বন্ধুত্ব করত। পরে তাদের বিয়ে করে সম্পত্তি হাতিয়ে প্রতারণা করত।

পালঘর পুলিশ ২৩ জুলাই ফিরোজ শেখকে গ্রেফতার করে। নাল্লাসোপারার ওই মহিলার অভিযোগ, ফিরোজ তাঁর সঙ্গে একটি ম্যাট্রিমনিয়াল সাইটে বন্ধুত্ব করে। পরে তাঁকে বিয়েও করেছিল। গত অক্টোবর থেকে নভেম্বর মধ্যে তিনি ফিরোজকে ৬.৫ লক্ষ টাকা দিয়েছিলেন। এছাড়াও দেওয়ার তালিকায় ছিল বেশ কিছু মূল্যবান জিনিসপত্র। কিন্তু তিনি বুঝতে পারেননি যে ফিরোজের দ্বারা তিনি প্রতারিত হচ্ছেন।

   

পালঘর পুলিশের সিনিয়র ইন্সপেক্টর বিজয় সিং ভাগল জানিয়েছেন যে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধৃত শেখের কাছ থেকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন, ডেবিট এবং ক্রেডিট কার্ড, চেকবুক এবং গয়না সহ বেশ কয়েকটি জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেদুলো শেখ ফিরোজ জালিয়াতি করে কিনেছে বলে পুলিশের অনুমান।

প্রিয় পোষ্যকে নিয়ে কীভাবে করবেন ট্রেন সফর? জানুন ভারতীয় রেলের নিয়ম

পুলিশি তদন্তে জানা যায়, ফিরোজ একটি, দুটি নয় ২০টি বিয়ে করেছেন। তিনি মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও গুজরাট সহ আরও অনেক রাজ্যে বিয়ে করেছেন এবং অনেক মহিলার সঙ্গে প্রতারণা করেছেন।

পুলিশ জানায়, ফিরোজ এর আগে ম্যাট্রিমনিয়াল সাইটে বিশেষ করে বিধবা নারীদের সঙ্গে বন্ধুত্ব করতেন। তাদের বিশ্বাস জয় হলেই সে তাদের বিয়ে করে নিত। এরপর সে তাদের প্রতারণা করে টাকা এবং মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত। ২০১৫ সাল থেকে সে এই ধরণের প্রতারণা করে আসছিল। শেষে পুলিশ তাকে গ্রেফতার করল।

ভয়ঙ্কর! নীলছবি অনুকরণে বোনকে ধর্ষণের পর খুন দাদা’র, প্রমাণ লোপাটে কিশোরকে মদত মা’য়ের

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google