Punjab: ২৬ জানুয়ারি খুন হবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, হুমকি খালিস্তানি জঙ্গিনেতার

প্রজাতন্ত্র দিবসের আগে ফের হুমকি শিখ ফর জাস্টিসের প্রধান গুরপতওয়ান্ত সিং পান্নুনের। পাঞ্জাবের (Punjab)মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে হত্যার হুমকি দিয়েছেন খালিস্তানি জঙ্গি পান্নুন। একটি নতুন ভিডিও প্রকাশ করে পান্নুন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

প্রজাতন্ত্র দিবসের আগে ফের হুমকি শিখ ফর জাস্টিসের প্রধান গুরপতওয়ান্ত সিং পান্নুনের। পাঞ্জাবের (Punjab)মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে হত্যার হুমকি দিয়েছেন খালিস্তানি জঙ্গি পান্নুন। একটি নতুন ভিডিও প্রকাশ করে পান্নুন পাঞ্জাবের গ্যাংস্টারদের তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।একইসঙ্গে পঞ্জাবের ডিজিপি গৌরব যাদবকেও খুন করা হবে বলে উল্লেখ করেছে এই খালিস্তানি জঙ্গিনেতা।

ভারতের সাধারণতন্ত্র দিবসের দিন এই হত্যার জন্য গ্যাংস্টারদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছে পান্নুন। অনুমান করা হচ্ছে, পঞ্জাবে গ্যাংস্টারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কারণেই এই হুঁশিয়ারি দিয়েছে সে। আগেই পঞ্জাব পুলিশ এই সন্ত্রাসবাদী এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা ঘোষণা করেছিল।

   

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে হামলা চালানোরও হুমকি দিয়ে রেখেছে খালিস্তানি জঙ্গিনেতা পান্নুন। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে তার আর্জি, ‘আপনারা রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করুন। বাবরি মসজিদের ধ্বংসাবশেষের উপর এই মন্দির নির্মাণ করা হচ্ছে।’

পান্নুন এর আগেও বহুবার হুমকি দিয়েছেন। পাঞ্জাব ও হরিয়ানার অনেক এলাকায় খালিস্তানি স্লোগান লেখার ক্ষেত্রেও পান্নুর হাত রয়েছে। এর আগে ১৩ ডিসেম্বর পার্লামেন্টে হামলার হুমকি দিয়েছিলেন পান্নু। পান্নু মূলত পাঞ্জাবের অমৃতসরের খানকোটের বাসিন্দা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার বাসিন্দা। খালিস্তান দাবির নামে ভিডিও প্রকাশ করে তিনি ক্রমাগত পাঞ্জাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।