Chandrayaan-3: ৩ জুলাই চন্দ্রায়ণ-৩র উৎক্ষেপণ: ISRO

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) জানিয়েছে যে আগামী জুলাই মাসেই চন্দ্রায়ণ-৩ উৎক্ষেপণ করা হবে। এক বিবৃতিতে ইসরো চিফ এস সোমনাথ এই খবর জানান। সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
chandrayaan-3

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) জানিয়েছে যে আগামী জুলাই মাসেই চন্দ্রায়ণ-৩ উৎক্ষেপণ করা হবে। এক বিবৃতিতে ইসরো চিফ এস সোমনাথ এই খবর জানান।

সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সেকেন্ড জেনারেশন নেভিগেশন স্যাটেলাইট এনএসভি-০১-র সফল উৎক্ষেপণ হয়। এরপরই চন্দ্রায়ণ-৩-এর পরিকল্পনা আরও জোরদার হয়ে উঠেছে।

   

আগামী জুলাই মাসের ৩ তারিখেই চন্দ্রায়ণ-৩ উৎক্ষেপণ করা হবে। এর আগে চন্দ্রায়ণ-২-এর উৎক্ষেপণ করা হয়েছিল। চন্দ্রায়ণ-৩ প্রকল্প এরই ফলো-আপ মিশন।

চাঁদের মাটিতে গিয়ে আছড়ে পড়ায় সফল হয়নি চন্দ্রায়ণ-২ মিশন। এলভিএমথ্রি’র সাহায্যে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকেই চন্দ্রায়ণ-৩ উৎক্ষেপণ করা হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google