Gujarat Bridge Collapse: এখনও বহু নিখোঁজ, সেতু ভেঙে মৃত্যুপুরী মোরবি পরিদর্শনে মোদী

মৃত্যুপুরী মোরবি নগর পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদী। রবিবার সেতু বিপর্যয়ের পর এখনও অন্তত শতাধিকের কোনও খোঁজ নেই। রবিবার সন্ধে নাগাদ যে সেতু বিপর্যয় হয়েছে (Gujarat Bridge Collapse) গুজরাটে তাতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মৃত্যুপুরী মোরবি নগর পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদী। রবিবার সেতু বিপর্যয়ের পর এখনও অন্তত শতাধিকের কোনও খোঁজ নেই। রবিবার সন্ধে নাগাদ যে সেতু বিপর্যয় হয়েছে (Gujarat Bridge Collapse) গুজরাটে তাতে ১৪১ জনের দেহ মিলেছে এমনই বিভিন্ন সর্বভারতীয় গণমাধ্যমে। মঙ্গলবারও চলছে উদ্ধার অভিযান। 

মঙ্গলবার মোরবিতে পৌঁছান মোদূ।সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী গিয়ে উদ্ধারকাজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

   

পিটিআই জানাচ্ছে প্রথমে মোদী আকাশপথে মোরবি সেতু দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর তিনি মোরবি হাসপাতালে যান। 

অভিযোগ, মোদী হাসপাতালে যাবেন এই কর্মসূচি আসতেই সোমবার রাতভর হাসপাতালে শুরু হয় বিশেষ সাফাই অভিযান। এতে অনেক জখমকে তড়িঘড়ি সরানো হয়েছে বলে অভিযোগ।

নির্বাচনের জন্যই কোনওরকমে সারাই করে মচ্ছু নদীর উপর সেতু খুলে দেওয়ার পরিণতিতে ভয়াবহু বিপর্যয়। এমনই অভিযোগ উঠেছে। 

১৮৭৯ সালে তৈরি ব্রিজটি মেরামতির জন্য সাত মাস বন্ধ ছিল। কংগ্রেসের অভিযোগ নির্বাচনের জন্য তড়িঘড়ি চালু করা হয়েছিল ব্রিজটি। চারদিন আগে ব্রিজ খুলে দেওয়ার পরেই পাঁচ দিনের দিন রবিবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেতু সারাই করা সংস্থার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নির্বাচনের মুখে এই দুর্ঘটনায় গুজরাট প্রশাসনের দিকেই বিস্তর অভিযোগের তীর যাচ্ছে। তদন্ত জারি রেখে অবিলম্বে পদক্ষেপ নিতে চাইছে গুজরাটের বিজেপি সরকার। ৮ জনকে আটক করার খবর পাওয়া যাচ্ছে। 

গুজরাট বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী (Modi) প্রবল বিড়ন্বনায়। রাজ্য জুড়ে একের পর এক প্রকল্প শিলান্যাসের যে কর্মসূচি নিয়েছে বিজেপি তারই অন্যতম ছিল মোরবি জেলায় ১৪২ বছরের পুরনো সেতুর সংস্কার। সেই সেতু সংস্কারের পর খুলে দিতেই বিপত্তি। রবিবার সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুর উপর কমপক্ষে ৪০০ জন ছিলেন। ভোটের আগে মোদীকে খুশি করতেই এমন তড়িঘড়ি সেতু সংস্কার হয়েছে বলে অভিযোগ। সাম্প্রতিক সময়ে এত বড় বিপর্যয় আর ঘটেনি।          

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google