GST: নতুন বছরে পোশাকের দামে আগুন লাগবে

News Desk: নতুন বছরে বাড়তে পারে জামা কাপড়ের দাম। বছর শেষ হওয়ার আগে মিলল ঠিক এমনই ইঙ্গিত। নতুন বছরেই আসতে পারে জিএসটি-র নয়া রেট। বর্তমান সময় দাঁড়িয়ে জামাকাপড় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
GST: The price of clothes will catch fire in the new year

News Desk: নতুন বছরে বাড়তে পারে জামা কাপড়ের দাম। বছর শেষ হওয়ার আগে মিলল ঠিক এমনই ইঙ্গিত। নতুন বছরেই আসতে পারে জিএসটি-র নয়া রেট।

বর্তমান সময় দাঁড়িয়ে জামাকাপড় বা পোশাকের প্রতি পিসে ১,০০০ টাকা পর্যন্ত বিক্রয় মুল্যের ৫% জিএসটি দিতে হয়। নতুন বছর থেকে নয়া রেট চালু হলে প্রতি পিসে ১,০০০ টাকা পর্যন্ত বিক্রয় মুল্যের ১২% জিএসটি দিতে হবে। একই হিসেব চলবে একজোড়া জুতোর ক্ষেত্রেও।

   

ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জিএসটি বাড়ানো হলে তার প্রভাব পড়বে গ্রাহকদের উপর। পাশাপাশি, ছোট ব্যবসায়ীদের জন্য মূলধন আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল।

উল্লেখ্য, জিএসটি কাউন্সিলের একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১ জানুয়ারি, ২০২২ থেকেই নয়া রেট কার্যকরী করা হতে পারে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google