কাশ্মীরের ভোটে কংগ্রেস-আজাদের লড়াই, নতুন দলের পিছনে বিজেপি?

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন দলের নাম ঘোষণা করলেন প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ (Ghulam Nabi Azad) ।তাঁর নতুন দলের নাম ‘ডেমোক্রেটিক আজাদ পার্টি’। কংগ্রেস ছাড়ার প্রায় ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
ghulam nabi azad

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন দলের নাম ঘোষণা করলেন প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ (Ghulam Nabi Azad) ।তাঁর নতুন দলের নাম ‘ডেমোক্রেটিক আজাদ পার্টি’।

কংগ্রেস ছাড়ার প্রায় এক মাস পর সোমবার নতুন দলের নাম ঘোষণা করেন প্রবীণ নেতা গুলাম নবী আজাদ। তিনি জানান, দলটির কোনো বয়সসীমা থাকবে না’। তিনি বলেন, ‘তরুণ ও প্রবীণরা দলে নাম লেখাতে পারেন। আমরা চেয়েছিলাম এই নামটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং স্বাধীন হোক।’

   

তিনি আরও জানান, ‘আমাদের প্রথম লক্ষ্য হল দলকে নথিভুক্ত করা। তবে যেহেতু নির্বাচন (জম্মু ও কাশ্মীরে) যে কোনও সময় ঘটতে পারে, তাই সংশ্লিষ্ট উন্নয়ন অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গুলাম নবী আজাদ ২৬ শে আগস্ট কংগ্রেসের সঙ্গে তার কয়েক দশকের দীর্ঘ সম্পর্কের অবসান ঘটিয়েছিলেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।