লক্ষ্মীবারে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কত?

আজ বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের চতুর্থ দিন। তাছাড়াও আজ শিক্ষক দিবস। সপ্তাহের মাঝে এসে ফের জারি করা হল সোনা ও রুপোর দাম (Gold Silver Price)। যত সময় এগোচ্ছে সোনা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আজ বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের চতুর্থ দিন। তাছাড়াও আজ শিক্ষক দিবস। সপ্তাহের মাঝে এসে ফের জারি করা হল সোনা ও রুপোর দাম (Gold Silver Price)। যত সময় এগোচ্ছে সোনা কিংবা রুপো, দুইই যেন মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে এখন, যখন সোনা কেনা মধ্যবিত্তদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। এই দিনে কি সোনা বা রুপোর দাম (Gold Silver Price) বাড়ল না কমল? এই প্রশ্ন সকলের মধ্যেই জাগছে। আসুন জেনে নেওয়া যাক।

আপনিও কি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে দোকানে যাওয়ার আগে জেনে নিন রেট। আজ মধ্যবিত্তের জন্য রয়েছে দারুন সুখবর। কলকাতায় এক ধাক্কায় অনেকটা কমেছে সোনার দাম। আপনি যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে জেনে নিন রেট।

   

বৃহস্পতিবার কলকাতা শহরে (Kolkata) বেশ কিছুটা কমেছে সোনার দাম (Gold Price Dip)। আজ শহর কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনা ১৮৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৬৫,৩০৬ টাকায়। অন্যদিকে ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ১৯৯ টাকা কমে বিক্রি হচ্ছে ৭১,২৯৫ টাকায়। এবার আসা যাক ১৮ ক্যারেটের কথায়। আজ শহরে ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৫৪,৫৬০ টাকায়। ১৮ ক্যারেট সোনার দামে আজ কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

কাশ্মীর নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভায় আমন্ত্রণে ‘না’ বিবেক অগ্নিহোত্রীর, নেপথ্যে কী কারণ?

দেখা যাচ্ছে যে আজ চারটি মহানগরেই এক ধাক্কায় কমেছে সোনার দাম। দিল্লিতে (Delhi) আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭১,২৯৫ টাকা, এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬৫,৩০৬ টাকা । চেন্নাইতে (Chennai) আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭১,২৯৫ টাকা এবং ২২ ক্যারেটে সোনার দাম ৬৫,৩০৬ টাকা । মুম্বইতে (Mumbai) আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭১,২৯৫ টাকা এবং ২২ ক্যারেটে সোনার দাম ৬৫,৩০৬ টাকা। চারটি মহানগরেই ২৪ ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় কমেছে ১৯৯ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৮৩ টাকা।

তবে আজ আপনি যদি রুপো (Silver Price) কিনবেন ভাবছেন তাহলে জেনে রাখুন, আজ রুপোর দামে কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। আজ ১০ গ্রাম রুপোর দাম ৮৫০ টাকা।

সোনা ও রৌপ্যের দাম প্রধান জুয়েলার্সের ইনপুট, সোনার বৈশ্বিক চাহিদা, মুদ্রার ওঠানামা, সুদের হার এবং সরকারী নীতি সহ বিভিন্ন কারণের দ্বারা প্রভাবিত হয়। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের শক্তির মতো আন্তর্জাতিক দিকগুলিও ভারতীয় বাজারে সোনার হারকে প্রভাবিত করে

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google