যত সময় এগোচ্ছে ভারত প্রতিরক্ষা (Defence) খাতে ততই যেন আরও শক্তিশালী হয়েছে উঠছে। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, মেশিন, ড্রোন, ট্যাঙ্ক সহ আরও অনেক কিছুর জন্য এখন আর অন্যান্য দেশের ওপর নির্ভর করে থাকতে হয় না ভারতকে। এখন মেড ইন ইন্ডিয়াড় আওতাও জিনিসপত্র তৈরী করে নিজেদের অস্ত্রভান্ডারকে আরও সজোরদার করছে ভারত। আর এই অস্ত্রভাণ্ডারের শোভা বাড়াচ্ছে ‘Tapas’ Drone ।
এবার এই তাপস ড্রোন একগুচ্ছ চাইছে ভারতীয় নৌসেনা। আর এই ড্রোনগুলিকে পেতে ইতিমধ্যে ডিআরডিও (DRDO)-র দ্বারস্থ হয়েছে নৌসেনা। আত্মনির্ভরতার লক্ষ্যে ভারতীয় নৌবাহিনী ডিআরডিওর তরফে নির্মিত চারটি দেশীয় তাপস ড্রোন অর্ডার করতে পারে বলে সোনা যাচ্ছে। ড্রোনগুলি সামুদ্রিক অঞ্চলে নজরদারির জন্য ব্যবহৃত হবে।
একাধিক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনী চারটি তাপস ড্রোনের অর্ডার দিতে চলেছে এবং এটি সামুদ্রিক নজরদারি অভিযানের জন্য সেগুলি ব্যবহার করা হবে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল) এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)-এর কনসোর্টিয়াম এই ড্রোনগুলি তৈরি করবে।
সূত্রের খবর, চুক্তি স্বাক্ষরের ২৪ মাসের মধ্যে ডেলিভারি প্রস্তুত হয়ে যাবে এবং ড্রোনগুলি পরীক্ষা চালানো এবং তাদের ক্ষমতা উন্নত করার জন্য ব্যবহার করা হবে।
তাপস ড্রোনগুলি প্রতিরক্ষা বাহিনী তরফে ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার সময়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ড্রোনগুলি ২৮,০০০ ফুট উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয় এবং ১৮ ঘন্টারও বেশি সময় ধরে এটি উড়তে পারে। এদিকে ভারতীয় নৌবাহিনীর তাপস ড্রোন চেয়ে পাঠানোকে অনেকে গুরুত্ব সহকারে দেখছে। নৌবাহিনীর এহেন সিদ্ধান্তের জেরে যে শত্রুপক্ষের বুক কেঁপে যাবে তা বলাই বাহুল্য।





