কালো পোশাকে নির্বাচন কমিশনের দফতরে মুখ্যমন্ত্রী, সঙ্গে অভিষেক

সকাল থেকেই দিল্লির বঙ্গ ভবন পুলিশি নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠে। বিশেষ করে মুখ‌্যমন্ত্রী (Mamata Banerjee) দিল্লিতে পৌঁছনোর পর থেকেই পরিস্থিতি…

CM at Election Commission Office, Accompanied by Abhishek Banerjee

সকাল থেকেই দিল্লির বঙ্গ ভবন পুলিশি নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠে। বিশেষ করে মুখ‌্যমন্ত্রী (Mamata Banerjee) দিল্লিতে পৌঁছনোর পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে পরে। সম্প্রতি বঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ তীব্র হচ্ছে। এই ইস্যুতে প্রথম থেকেই কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর অভিযোগ, উপযুক্ত প্রস্তুতি, স্বচ্ছতা এবং সর্বস্তরের মানুষের মতামত না নিয়েই ভোটের মুখে দাঁড়িয়ে থাকা বাংলায় SIR কার্যকর করা হচ্ছে, যা আদতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই আবহেই সোমবার রাজধানী দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) । তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

   

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অভিযোগ, বাংলার বহু সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিক, দরিদ্র মানুষ এবং প্রত্যন্ত এলাকার বাসিন্দারা এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।