নয়াদিল্লি: শিক্ষা সংস্কার এবং NEET-সহ বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত দাবিকে সামনে রেখে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলন এবার নতুন বিতর্কে। আন্দোলনে অংশ নেওয়া এক তরুণী অভিযোগ করেছেন, বিক্ষোভস্থলে ভিড়ের মধ্যে তিনি যৌন হেনস্থা ও শ্লীলতাহানির শিকার হন। শুধু তাই নয়, অভিযোগ জানাতে গেলে স্বেচ্ছাসেবকদের কাছ থেকেও তিনি সহযোগিতা পাননি বলেও দাবি করেছেন।
২৬ জুলাই সামাজিক মাধ্যম X-এ একাধিক পোস্টে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন যশস্বিনী রাজে সিং। তাঁর অভিযোগ, আন্দোলনের ভিড়ের মধ্যে এক ব্যক্তি তাঁকে অনুপযুক্তভাবে স্পর্শ করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এরপর তিনি অভিযুক্ত ব্যক্তিকে চড় মারেন।
তাঁর দাবি, ঘটনার পর এক স্বেচ্ছাসেবক তাঁকে উল্টে প্রশ্ন করেন, “Aap yaha kyu aa rahe ho” (আপনি এখানে কেন এসেছেন?)। এরপর তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, “Women are being sexually assaulted at the protest, and your response is to yell at them.”
‘এমন ভুল তো হয়েই থাকে- অভিযোগ
যশস্বিনীর আরও অভিযোগ, পরে আরেক স্বেচ্ছাসেবক তাঁর অভিযোগকে গুরুত্ব না দিয়ে বলেন, “Ab yeh sab galti toh hoti rehti hai. Aap udhar chale jao” (এ ধরনের ভুল তো হয়েই থাকে, আপনি অন্যদিকে চলে যান)।
এই অভিযোগ সামনে আসার পর আন্দোলনস্থলে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পোস্টার ও স্লোগান নিয়েও বিতর্ক
শুধু যৌন হেনস্থার অভিযোগই নয়, যশস্বিনী তাঁর পোস্টে আরও দাবি করেছেন, আন্দোলনে ব্যবহৃত কিছু পোস্টার ও ব্যানারে নারীদের অবমাননাকর ভাষা, নারীর শরীর বা পোশাককে বিদ্রুপের উপকরণ এবং রাজনৈতিক নেতাদের আক্রমণ করতে লিঙ্গভিত্তিক অপমানজনক মন্তব্য ব্যবহার করা হয়েছে।
তাঁর মতে, পুরুষ রাজনৈতিক নেতাদের নারী সেজে দেখিয়ে উপহাস করা বা নারীত্বকে অপমানের প্রতীক হিসেবে ব্যবহার করা সমাজে নারীদের প্রতি বিদ্যমান বৈষম্যমূলক মানসিকতারই প্রতিফলন।
অশালীন স্লোগানের অভিযোগ
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে আন্দোলনের সময় কিছু অশালীন ও ব্যক্তিগত আক্রমণমূলক স্লোগান এবং পোস্টারও দেখা গেছে বলে দাবি করা হয়েছে। সমালোচকদের মতে, এর ফলে শিক্ষা সংস্কারের মতো মূল দাবি থেকে আন্দোলনের ফোকাস অনেকটাই সরে যায়।
— Yashaswinee Raje Singh (@ywineethepooh) July 26, 2026
দিল্লি পুলিশের পদক্ষেপ
এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, আন্দোলনের সময় এবং পরবর্তী ঘটনাপ্রবাহে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহার করে পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়ে। সেইসব কনটেন্ট সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মকে নির্দেশ দিয়েছে পুলিশ।
CJP-র প্রতিক্রিয়া মেলেনি
এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত যৌন হেনস্থার অভিযোগ, স্বেচ্ছাসেবকদের আচরণ বা পোস্টার-স্লোগান সংক্রান্ত বিতর্ক নিয়ে Cockroach Janta Party-এর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। অভিযোগগুলিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তবে এই ঘটনাগুলির জেরে আন্দোলনের মূল দাবি ছাপিয়ে নারী নিরাপত্তা, জনসমাবেশে আচরণবিধি এবং প্রতিবাদে লিঙ্গবৈষম্যমূলক ভাষার ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের




