Madhya Pradesh: মু়খ্যমন্ত্রী বদল? মধ্যপ্রদেশে বিজেপি সরকারের ভিতর তীব্র আলোড়ন

মুখ্যমন্ত্রী বদল হবে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)? এমনই প্রশ্নে শোরগোল রাজনৈতিক মহল। রবিবার আচমকা ক্যাবিনেট মিটিং ডাকা নিয়ে সরগরম পরিস্থিতি।

By Rana Das

Published:

Follow Us
Madhya Pradesh's BJP government is in intense turmoil

মুখ্যমন্ত্রী বদল হবে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)? এমনই প্রশ্নে শোরগোল রাজনৈতিক মহল। রবিবার আচমকা ক্যাবিনেট মিটিং ডাকা নিয়ে সরগরম পরিস্থিতি। এর আগে বিভিন্ন অভিযোগ থেকে মুখ রক্ষায় ও বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে ত্রিপুরা ও গুজরাটে মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মন্ত্রিসভার সমস্ত সদস্যদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। আসন্ন বিধানসভা ভোটের আগে বড় কোনও বদলের ইঙ্গিত আসছে। তবে বিজেপি নীরব।

   

সম্প্রতি দলীয়স্তরে একটি সমীক্ষা চালানো হয়। সেই রিপোর্টের ভিত্তিতে জরুরি ক্যাবিনেট মিটিং ডাকা হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে বৈঠকের বিষয়ে খোলসা করেনি বিজেপি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google