অসমে মহারণ, কেরলে হ্যাটট্রিকের লক্ষ্য! ৩ রাজ্যে শুরু ভোটগ্রহণ

নয়াদিল্লি: কড়া নিরাপত্তার ঘেরাটোপে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে গেল অসম, কেরল এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের মেগা ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই তিন রাজ্য ছাড়াও আজ ...

By Moumita Biswas

Published:

Follow Us
Assam Kerala Puducherry Election

নয়াদিল্লি: কড়া নিরাপত্তার ঘেরাটোপে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে গেল অসম, কেরল এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের মেগা ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই তিন রাজ্য ছাড়াও আজ গোয়া, কর্ণাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে। সব মিলিয়ে তিন কোটিরও বেশি ভোটার আজ প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। আগামী ৪ মে ভোটের ফলপ্রকাশ।

অসমে হাড্ডাহাড্ডি লড়াই

অসমের ১২৬টি আসনে মূল লড়াই বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ (NDA) এবং কংগ্রেস পরিচালিত বিরোধী জোটের মধ্যে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সামনে যেখানে হ্যাটট্রিকের হাতছানি, সেখানে গৌরব গগৈয়ের নেতৃত্বে হারানো ক্ষমতা পুনরুদ্ধারে মরিয়া কংগ্রেস। জালুকবাড়ি থেকে লড়ছেন খোদ মুখ্যমন্ত্রী, অন্যদিকে যোরহাট থেকে বিধানসভায় প্রথমবার লড়ছেন গৌরব গগৈ। এবার অসমে অনুপ্রবেশ, এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধন এবং মুখ্যমন্ত্রীর স্ত্রীর ‘ভুয়া পাসপোর্ট’ বিতর্ককে হাতিয়ার করে জোরদার প্রচার চালিয়েছে বিরোধীরা।

   

কেরলে হ্যাটট্রিকের লক্ষ্যে বামেরা Assam Kerala Puducherry Election

কেরলের ১৪০টি আসনে চিরাচরিতভাবে বাম গণতান্ত্রিক ফ্রন্ট (LDF) এবং কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ (UDF)-এর মধ্যেই দ্বিমুখী লড়াই। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ এবার হ্যাটট্রিকের আশায়। পিনারাই লড়ছেন তাঁর খাসতালুক ধর্মদমে। তবে নজর রয়েছে নেমোম কেন্দ্রে, যেখানে পদ্ম ফোটাতে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর।

পুদুচেরিতে নয়া সমীকরণ

পুদুচেরির ৩০টি আসনে এনডিএ-র মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামীর বিরুদ্ধে ময়দানে কংগ্রেস-ডিএমকে জোট। তবে দক্ষিণী সুপারস্টার বিজয়ের রাজনৈতিক দল টিভিকে (TVK)-র এন্ট্রি এই লড়াইয়ে তৃতীয় শক্তি হিসেবে নয়া মাত্রা যোগ করেছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নির্বাচন কমিশনের তরফে ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google