আমরোহা: লোভ দেখিয়ে টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে এক কৃষককে (Amroha)প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা এবং ৩৫ বিঘা জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক মৌলবীর বিরুদ্ধে। তন্ত্র মন্ত্রের নাম করে চালানো এই প্রতারণার ঘটনায় স্থানীয় কৃষক সমাজে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী কৃষক ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিযুক্ত মৌলবীকে টাকা নেওয়ার পর আরতি করতে দেখা যাচ্ছে।
ঘটনাটি আমরোহা জেলার একটি গ্রামে ঘটেছে। ভুক্তভোগী কৃষক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, অভিযুক্ত মৌলবী তাঁর কাছে এসে বলেন যে, বিশেষ তন্ত্র মন্ত্রের সাহায্যে তাঁর টাকা দ্বিগুণ করে দেবেন। প্রথমে সামান্য টাকা দিয়ে পরীক্ষা করার পর কৃষক যখন কিছুটা লাভ দেখতে পান, তখন তাঁর লোভ বাড়ে। ধাপে ধাপে মৌলবী আরও বেশি টাকা ও জমির দলিল চাইতে থাকেন।
আরও দেখুনঃ পুরনো গ্যাস কানেকশন পড়ে আছে? আজই সারেন্ডার করে পকেটে ভরুন ২২০০ টাকা!
শেষ পর্যন্ত কৃষক তাঁর সারাজীবনের সঞ্চয় ১.৮০ কোটি টাকা এবং ৩৫ বিঘা জমি তুলে দেন। কিন্তু টাকা নেওয়ার পর মৌলবী আর যোগাযোগ করেননি।সবচেয়ে আলোচিত বিষয় হলো, একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি টাকা ও জমি পাওয়ার পর একটি আরতি অনুষ্ঠান করছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, মৌলবী হিন্দুয়ানি আরতির রীতিতে প্রদীপ জ্বালিয়ে পূজা করছেন, যা অনেককে বিস্মিত করেছে।
স্থানীয়রা বলছেন, “কালাজাদুর নাম করে টাকা নিয়ে শেষে আরতি করছে এ তো দ্বিগুণ প্রতারণা।”কৃষকের পরিবার জানিয়েছে, পুরো ঘটনায় তাঁরা সর্বস্বান্ত হয়ে গেছেন। কৃষকের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে বলেন, “সংসার চালানোর জন্য যে জমি ছিল, সেটাও চলে গেল। ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। আমরা এখন কী খেয়ে বাঁচব?” পরিবারের অভিযোগ, মৌলবী দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরনের কার্যকলাপ চালিয়ে আসছিলেন এবং অনেককে একইভাবে ঠকিয়েছেন।



