কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া, আতঙ্কিত জনতা! ভাইরাল আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ভিডিয়ো

আমেদাবাদ: বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যাত্রীবাহী বিমান। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের ঘনবসতিপূর্ণ এলাকা মেঘানিনগরে। বিমানটি ভেঙে পড়ার পরেই ...

By Moumita Biswas

Published:

Follow Us

আমেদাবাদ: বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যাত্রীবাহী বিমান। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের ঘনবসতিপূর্ণ এলাকা মেঘানিনগরে। বিমানটি ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায় এবং চারদিকে গলগল করে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল

দুর্ঘটনার পরপরই একাধিক ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, শহরের কাছেই ধোঁয়ার কুণ্ডলী উঠছে, আতঙ্কে হুড়োহুড়ি করছেন স্থানীয় বাসিন্দারা, এবং রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে। এই ভিডিয়োটি ‘নীরব মাকওয়ানা’ নামে এক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

   

বিমানে কতজন ছিলেন? Air India plane Crash Viral Video

সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, বিমানটিতে যাত্রী ও কর্মী মিলিয়ে মোট ২৪২ জন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এখন পর্যন্ত বহু যাত্রী আহত হয়েছেন, এবং বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

দ্রুত উদ্ধারকাজ

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে আহমেদাবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা ঘিরে রাখা হয়েছে, এবং বড় মাপের উদ্ধারকাজ চলছে।

প্রশাসনের প্রতিক্রিয়া

আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেন, “একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। তবে সেটি কোন ধরনের বিমান, তা এখনও স্পষ্ট নয়।” তবে স্থানীয়দের মতে, এটি এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান AI-171, যা লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল।

কেন্দ্রীয় হস্তক্ষেপ

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল-কে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাজ্য সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু দিল্লি থেকে রওনা হয়েছেন আহমেদাবাদের উদ্দেশ্যে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google