গুরুদ্বারের সামনে আপ নেতা লাকি ওবেরয়কে গুলি করে খুন, চাঞ্চল্য জলন্ধরে

অমৃতসর: পাঞ্জাবের জলন্ধরে দিনদুপুরে জনবহুল এলাকায় ভয়াবহ হত্যাকাণ্ড। মডেল টাউন এলাকায় একটি গুরুদ্বারের সামনে আম আদমি পার্টির (আপ) স্থানীয় নেতা লাকি ওবেরয়কে গুলি করে খুন…

AAP leader shot dead Jalandhar

অমৃতসর: পাঞ্জাবের জলন্ধরে দিনদুপুরে জনবহুল এলাকায় ভয়াবহ হত্যাকাণ্ড। মডেল টাউন এলাকায় একটি গুরুদ্বারের সামনে আম আদমি পার্টির (আপ) স্থানীয় নেতা লাকি ওবেরয়কে গুলি করে খুন করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় শহরজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ প্রশাসন ঘটনার পরই কড়া নিরাপত্তাবলয় তৈরি করেছে।

ঠিক কী ঘটেছিল?

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওবেরয়কে অত্যন্ত কাছ থেকে লক্ষ্য করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি অন্তত পাঁচটি গুলিবিদ্ধ হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisements

তদন্তে পুলিশ AAP leader shot dead Jalandhar

ঘটনাস্থলটি গুরুদ্বার সাহিবের সামনে হওয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অপরাধস্থল ঘিরে রেখে ফরেনসিক দল প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের জিজ্ঞাসাবাদ করে আততায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে খুনের কারণ এখনও রহস্যাবৃত।

নিহত নেতার রাজনৈতিক পরিচয়

উল্লেখ্য, নিহত লাকি ওবেরয়ের স্ত্রী এর আগে আপের টিকিটে পৌরসভা নির্বাচনে লড়াই করেছিলেন, যদিও জয়ী হতে পারেননি। ওবেরয় নিজে কেন্ট বিধানসভা এলাকার দায়িত্বপ্রাপ্ত নেত্রী রাজবিন্দর কৌর থিয়ারার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ঘটনার বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।