India Vs Bharat: ইন্ডিয়া নাকি ভারত ? নাম বদলালেই ঝকমারির লাইনে দাঁড়াবেন দেশবাসী

নোটবন্দির বিরাট লাইনগুলো এখনও দগদগে স্মৃতি তেমনই বিরক্তির। দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর আতঙ্ক। এসবই ফিরে অাসছে নতুন করে। কারণ, দেশের নাম India থেকে Bharat হলেই টাকা-পয়সা, ভোটার কার্ড, ...

By Rana Das

Published:

Follow Us
modi

নোটবন্দির বিরাট লাইনগুলো এখনও দগদগে স্মৃতি তেমনই বিরক্তির। দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর আতঙ্ক। এসবই ফিরে অাসছে নতুন করে। কারণ, দেশের নাম India থেকে Bharat হলেই টাকা-পয়সা, ভোটার কার্ড, আধারকার্ড, প্যানকার্ড, রেশনকার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সহ যাবতীয় পরিচয়পত্র বগলে যাবে। এই প্রক্রিয়ায় ফের দীর্ঘ সময় ধরে লাইনে থাকার ঝকমারি শুরু হবে। ফলে ইন্ডিয়া থেকে ভারত নামকরণ  ঘিরে জনসাধারণের মধ্যে ছড়াচ্ছে বিরক্তি ও আতঙ্ক। যদিও দেশের সংবিধানের ১ নং অনুচ্ছেদে লেখা রয়েছে, ‘ইন্ডিয়া, অর্থাৎ ভারত, রাজ্যের সমষ্টি’। 

বিশেষজ্ঞরা বলছেন, নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার যদি দেশের নাম শুধু ‘ভারত’ রাখার প্রস্তাব সংখ্যধিক্যের জেরে পাশ করায় তাহলে সকল দেশবাসীকে জাতীয় ও যাবতীয় সরকারি পরিচয়পত্র পাল্টাতে হবে। এর সাথে থাকছে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির নাম পরিবর্তন। এক্ষেত্রে ক্রিকেট বোর্ড স্বস্তিতে। কারণ, ‘BCCI’ তাদের নামে আগে থেকে ভারত শব্দটি জুড়ে রেখেছে। ভারত নাম দিয়ে চলা সংস্থাগুলির তেমন কোনও চাপ নেই। ঝক্কি পোয়াতে হবে ‘ইন্ডিয়া’ শব্দ রেখে চলা সংস্থাগুলি। এরকম সংস্থার সংখ্যাই বেশি। চিকিৎসাকেন্দ্র AIIMS, শেয়ার বাজার SEBI, ব্যাংক SBI, সংবাদসংস্থা PTI এমন আরও ভুরি ভুরি। বিশেষজ্ঞরা বলছেন, দেশের নাম বদলাতেই কমপক্ষে ১৪ হাজার কোটি টাকা খরচ হবে সরকারের।

   

‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ নামে দেশকে চিহ্নিত করার জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তবে সেই আবেদন সাত বছর আগে খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আইন বিশেষণরা বলছেন, নরেন্দ্র মোদী সরকারের সম্মতিতেই সেই আবেদন খারিজ হয়। লোকসভা ভোটের আগে এই নাম পরিবর্তন নিছক রাজনৈতিক বলে মনে করা হচ্ছে। কারণ, বিরোধী দলগুলি ইন্ডিয়া জোট নাম নিয়ে লড়াই করবে বলে ঘোষণা করছে। বিরোধীদের কটাক্ষ, ইন্ডিয়া জোট বেঁধেছে বলেই মোদী ভয় পেয়ে দেশের সংবিধান স্বীকৃত নাম থেকে ইন্ডিয়া মুছতে মরিয়া। বিজেপির নেতারা ভারত নাম রাখার পক্ষে সরব।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google