FIFA Ranking: ফিফা তালিকায় বদল, পাঁচ ধাপ উপরে উঠল ভারত

কলকাতা: গতকাল রাতে প্রকাশিত হয়েছে নয়া ফিফা তালিকা (FIFA Ranking)। যেখানে বেশকিছু বদল লক্ষ্য করা গিয়েছে এবার। দুই ধাপ এগিয়ে শীর্ষে এসেছে কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্স। তারপর দ্বিতীয় স্থানে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
indian-football-team-asian-games-participation-clearance-uncertain

কলকাতা: গতকাল রাতে প্রকাশিত হয়েছে নয়া ফিফা তালিকা (FIFA Ranking)। যেখানে বেশকিছু বদল লক্ষ্য করা গিয়েছে এবার। দুই ধাপ এগিয়ে শীর্ষে এসেছে কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্স। তারপর দ্বিতীয় স্থানে স্পেন, তৃতীয় আর্জেন্টিনা, চতুর্থ ইংল্যান্ড, পঞ্চম পর্তুগাল এবং ষষ্ঠ ব্রাজিল। বলাবাহুল্য, ফ্রান্স ও পর্তুগাল বাদে কিছুটা করে পিছিয়েছে অন্যান্য দেশগুলি। তবে এসবের মাঝেই নিজেদের দেশের অবস্থানের দিকে নজর ছিল ভারতীয় ফুটবলপ্রেমীদের। একটা সময় একশোর আশেপাশে ঘোরাফেরা করলেও পরবর্তীতে হতাশাজনক পারফরম্যান্সের দরুন পিছিয়ে যেতে শুরু করেছিল ব্লু-টাইগার্সরা।

বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ, তদন্তে তারেকের ক্রীড়ামন্ত্রক

তবে এবারের এই ফিফা তালিকায় পাঁচ ধাপ উপরে উঠে আসলো ভারত। বর্তমানে বিশ্ব ফুটবল তালিকার ১৩৬ নম্বরে রয়েছে খালিদ জামিলের ছেলেরা। এক্ষেত্রে এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ কিছুটা হলেও সক্রিয় ভূমিকা পালন করেছে। প্রথম থেকেই এই টুর্নামেন্টে আশানুরূপ ফল থাকেনি। আফগানিস্তান থেকে শুরু করে সিঙ্গাপুর হোক কিংবা প্রতিবেশী বাংলাদেশ‌। প্রত্যেকের কাছেই আটকে যেতে হয়েছিল ভারতীয় দলকে। এই পরিস্থিতিতে গত কয়েকদিন আগেই কোচির বুকে টুর্নামেন্টের অন্তিম ম্যাচে নেমেছিল গুরপ্রীত সিং সান্ধুরা।

   

জল্পনার অবসান, রাহানেই অধিনায়ক, ঘোষণা কেকেআরের

যেখানে প্রতিপক্ষ ছিল হংকং দল। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় পায় ভারত। সেদিন জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন উইঙ্গার রায়ান উইলিয়ামস। ম্যাচের প্রথম কোয়ার্টারে অনায়াসেই এগিয়ে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে অভিষেক ম্যাচে গোল করার প্রসঙ্গে রায়ান বলেন, ‘আমার মনে হচ্ছিল এই গোলটা আমি আগেই করে ফেলেছি। যেন স্বপ্ন দেখেছি। সত্যি সত্যিই এটা করতে পেরে যথেষ্ট খুশি হয়েছিলাম। তাছাড়া জাতীয় দলের হয়ে নামার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করেছিলাম। অবশেষে তা সত্যি হয়েছে। সেই সাথে দল জয় পেয়েছে। যেটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ।’

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google