HDL- বিধ্বস্ত আফগানিস্তানে পৌঁছল ভারতের ৬ টন ওষুধ-মেডিকেল সরঞ্জাম

ভারতের মানবিক সাহায্য। বৃহস্পতিবার আফগানিস্তানে এই মানবিক সাহায্যের অংশ হিসেব ভারত বৃহস্পতিবার ছয় টন প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জামের ৭ম ব্যাচ সরবরাহ করেছে। কাবুলের ইন্দিরা গান্ধী হাসপাতালে হস্তান্তর করা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভারতের মানবিক সাহায্য। বৃহস্পতিবার আফগানিস্তানে এই মানবিক সাহায্যের অংশ হিসেব ভারত বৃহস্পতিবার ছয় টন প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জামের ৭ম ব্যাচ সরবরাহ করেছে। কাবুলের ইন্দিরা গান্ধী হাসপাতালে হস্তান্তর করা হয়েছে এই প্রয়োজনীয় জিনিসগুলি।

আফগান জনগণকে সহায়তা করার জন্য রাষ্ট্রসংঘের করা জরুরি আবেদনের প্রেক্ষিতে, ভারত এখন পর্যন্ত সাতটি ব্যাচে ২০ টন চিকিৎসা সহায়তা সরবরাহ করেছে, যার মধ্যে রয়েছে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ, টিবি-বিরোধী ওষুধের পাঁচ লক্ষ ডোজ, কোভিড ভ্যাকসিন ইত্যাদি। এই চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইন্দিরা গান্ধী শিশু হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

   

আফগানিস্তানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ভারত ৩৫ হাজার মেট্রিক টন গম পাঠিয়েছে। এরই সঙ্গে সাম্প্রতিক মর্মান্তিক ভূমিকম্পের পরে ভারত, প্রথম দেশ হিসাবে, দুটি ত্রাণ ফ্লাইটে প্রায় ২৮ টন ভূমিকম্প ত্রাণ সহায়তা সরবরাহ করেছে। এই ত্রাণ চালানগুলো হস্তান্তর করা হয়েছে রাষ্ট্রসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (UNOCHA), রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এবং আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির (ARCS) কাছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google