Mistry: সাত বছরে মাত্র ১ বার দেখা যায় ডুবন্ত রঙিন এই পৃথিবী!

ব্রাজিলে মুষলধারে বৃষ্টিপাত পর্বতারোহণের পথটি ঘিরে আশ্চর্য এক জলছবি সৃষ্টি করেছিল। পার্কের এক শ্রমিক দক্ষিণ ব্রাজিলের রিকান্টো ইকোলিকো রিও দা প্রাতের সেই দৃশ্যের একটি ভিডিও শ্যুট করেন। ভিডিওটিতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mistry

ব্রাজিলে মুষলধারে বৃষ্টিপাত পর্বতারোহণের পথটি ঘিরে আশ্চর্য এক জলছবি সৃষ্টি করেছিল। পার্কের এক শ্রমিক দক্ষিণ ব্রাজিলের রিকান্টো ইকোলিকো রিও দা প্রাতের সেই দৃশ্যের একটি ভিডিও শ্যুট করেন।

ভিডিওটিতে দেখা যায় কয়েক দিন ভারী বৃষ্টির পরে এ পার্কটি রঙিন এক ডুবন্ত বিশ্বে রূপান্তরিত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বোনিটো-র নিকটবর্তী রিকান্টো ইকোলজিকো রিও দা প্রতা রিজার্ভে যে ভিডিওটি প্রদর্শিত হয়েছে তাতে দেখা যায় হাঁটার রাস্তা, সেতু এবং বৃষ্টির বন বেশ কয়েক ফুট জলে ডুবে রয়েছে।

   

Mistry

এই সুন্দর দৃশ্য ব্রাজিলে প্রতি সাত বছর অন্তর একবার দেখা যায়। বর্ষায় ১৫০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে এখানে। এই বন্যার প্রধান কারণ অতিরিক্ত বৃষ্টিপাতে সেখানকার নদী জলে ভরে যায়। যার ফলে এমন বন্যা দেখা দেয়। জনপদ, গাছ, ফুটপাত এমনকি ব্রিজ পর্যন্ত জলে তলিয়ে যায়। বন্যার জল নেমে গিয়ে চারদিকে রেখে যায় শুধু কাদামাটি।

তবে রিকান্টো ইকোলজিকো রিও দা প্রতার বন্যার জল থাকে কাঁচের মতো স্বচ্ছ। জলের নিচে দেখা যায় ডুবে যাওয়া গাছ, রাস্তাঘাট। যা এক অন্য সৌন্দর্য এনে দেয়। যারা জলের নিচে ডাইভিং করতে পছন্দ করেন এটি তাদের জন্য আদর্শ জায়গা। কিছু জায়গা আছে যেখানে আপনি হেঁটেই ঘুরে আসতে পারবেন। এ সময় গাছপালা একটি অবিচ্ছিন্ন সৌন্দর্য ধারণ করে। চোখের সামনেই দেখতে পারবেন মাছের সাঁতার কাটা। কল্পনায় নিশ্চয় এতক্ষণ ঘুরে এসেছেন জলের নিচের এই বন থেকে!

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google