Iman Shovan: বয়সের পার্থক্যই কি প্রেমের কাঁটা!

Iman Shovan: বয়সের পার্থক্যই কি প্রেমের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ায়? সেই কারণেই কি প্রেম বিচ্ছেদ হয়েছিল শোভন গঙ্গোপাধ্যায় ও ইমন চক্রবর্তীর? কেন হয়েছিল এই বিচ্ছেদ? আজকের প্রতিবেদনের মাধ্যমে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Iman Shovan

Iman Shovan: বয়সের পার্থক্যই কি প্রেমের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ায়? সেই কারণেই কি প্রেম বিচ্ছেদ হয়েছিল শোভন গঙ্গোপাধ্যায় ও ইমন চক্রবর্তীর? কেন হয়েছিল এই বিচ্ছেদ? আজকের প্রতিবেদনের মাধ্যমে সবটাই জেনে নিন বিস্তারিত।

প্রিয়াঙ্কা-নিক থেকে শুরু করে সচিন-অঞ্জলি, বয়সের নিরিখের মেয়ের বয়স বেশি হলেও এখনও মজবুত আছে তাঁদের সম্পর্ক। কিন্তু সেই একই নিয়ম খাটল না ইমন চক্রবর্তীর ক্ষেত্রে। ইমন বয়সে যে শোভনের থেকে খানিক বড় ছিলেন সে কথা কম বেশি সকলেরই জানা। তবে বয়সের ফারাক এই দুনিয়ায় নতুন কিছু নয়!সব ক্ষেত্রেই উদাহরণ অজস্র। কিন্তু সেটা কারণ নয়। ইন্ডাস্ট্রিতে ওঁদের ঘনিষ্ঠদের বক্তব্য অনুযায়ী, তাঁদের সম্পর্কে বয়সের ফারাক নয় বরং বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবার। তবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত ইমন বা শোভন মুখ না খুললেও বেফাঁস মন্তব্য করে ফেলেছিলেন শোভনের মা। তাও আবার রিয়্যালিটি শো এর মঞ্চে (Iman Shovan)

   

একবার এক রিয়ালিটি শো এর মঞ্চে এসে শোভনের মা ইমনের সঙ্গে ছেলে শোভন এর প্রেম নিয়ে অনেক কিছুই মন্তব্য করেছিলেন। যার দরুন মোটেও খুশি হননি ইমন ভক্তরা। আসলে ইমনের জন্ম ১৯৮৯ সালের ১৩ সেপ্টেম্বর। এদিকে শোভনের জন্ম ১ এপ্রিল ১৯৯৩। তাই হিসেব অনুযায়ী শোভনের থেকে ইমন প্রায় বছর চারেকের বড়। আর তার জেরেই এই অশান্তি। বর্তমানে সুরকার নীলাঞ্জনের সঙ্গে সুখে সংসার করছেন গায়িকা ইমন। অন্যদিকে শোভনও এই মুহূর্তে প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমে। তবে প্রাক্তন শুধু ইমন ছিল না, এর পরে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু সেটাও বেশিদিন টেকেনি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google