বিধানসভা নির্বাচনে লড়াইয়ের চিহ্ন প্রকাশ হুমায়ুন-ওআইসির

কলকাতা: বাংলার আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সাড়া ফেলেছে হুমায়ুন কবিরের (Humayun Kabir)নেতৃত্বাধীন জনতা উন্নয়ন পার্টি। আজ হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি আনুষ্ঠানিকভাবে তার ...

By Sudipta Biswas

Published:

Follow Us
humayun-kabir-party-election-symbol-ajup-aimim-alliance-bengal-2026

কলকাতা: বাংলার আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সাড়া ফেলেছে হুমায়ুন কবিরের (Humayun Kabir)নেতৃত্বাধীন জনতা উন্নয়ন পার্টি। আজ হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রতীক প্রকাশ করেছে। এবারের নির্বাচনে জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বেঁধে লড়বে আসাদুদ্দিন ওআইসির AIMIM। প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির গত বছরের শেষের দিকে তৃণমূল ছেড়ে নিজস্ব দল গঠন করেন। প্রথমে নাম ছিল জনতা উন্নয়ন পার্টি (জেইউপি), কিন্তু নির্বাচন কমিশনে নাম নিয়ে জটিলতা তৈরি হওয়ায় পরে তা হয়ে যায় আাম জনতা উন্নয়ন পার্টি বা এজেইউপি।

দলের প্রতীক হিসেবে হুমায়ুন ‘টেবিল’ বা ‘দুটি গোলাপ’ পছন্দ করেছিলেন। তবে নির্বাচনের চিহ্ন হিসেবে তিনি হুইসেলকেই বেছে নিলেন। এবার সেই প্রতীক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন এই প্রতীক অনুমোদন করেছে এবং এখন থেকে এজেইউপির প্রার্থীরা এই প্রতীকে লড়বেন।হুমায়ুন কবির জানিয়েছেন, তাঁর দল ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

   

আরও দেখুনঃ দুঃসংবাদ সুরাপ্রেমীদের জন্য, ইরান সংঘাতের ধাক্কায় বিয়ারের দাম ঊর্ধ্বগতি

ইতিমধ্যে ১৪৯টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভবানীপুর, নন্দীগ্রামের মতো হাইপ্রোফাইল আসন। কবির নিজে রানিনগর থেকে লড়বেন বলে জানিয়েছেন। এছাড়া মুর্শিদাবাদ ও মালদহ জেলায় বেশ কয়েকটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে।সবচেয়ে বড় খবর হল, এজেইউপি এখন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সঙ্গে জোট গঠন করেছে। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি কলকাতায় সাংবাদিক সম্মেলন করে এই জোটের ঘোষণা করেন। ওয়েইসি হুমায়ুন কবিরকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করে বলেছেন।

এই জোট রাজ্যের সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর আরও জোরালো করবে বলে মনে করছেন হুমায়ুন কবির। এআইএমআইএম প্রায় ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানানো হয়েছে। দুই দলের নেতারা যৌথভাবে প্রার্থী তালিকা প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।এই জোট ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, এতে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যেতে পারে, যা তৃণমূল কংগ্রেসের জন্য চাপ তৈরি করবে।

অন্যদিকে কিছু মুসলিম সংগঠন ও বুদ্ধিজীবী এই জোটকে ‘কমিউনাল’ বলে সমালোচনা করেছেন। তাঁরা দাবি করছেন, এতে বিজেপির পরোক্ষভাবে লাভ হতে পারে। হুমায়ুন কবির অবশ্য বলছেন, তাঁর দল সব ধর্মের মানুষের উন্নয়ন চায়। তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু শোষণ, সার্টিফিকেট বাতিলসহ নানা অভিযোগ তুলেছেন।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google