Hooghly: খানাকুলে বিজেপি নেতার বাড়ি ঘিরে গুলি চলল

হুগলির (Hooghly) স্পর্শকাতর এলাকা খানাকুলে পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে রাজনৈতিক উত্তেজনা। স্থানীয় বিজেপি নেতার বাড়ি ঘিরে পরপর গুলি চলেছে। হয় বোমাবাজি। বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়। রাত থেতে ...

By Rana Das

Published:

Follow Us

হুগলির (Hooghly) স্পর্শকাতর এলাকা খানাকুলে পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে রাজনৈতিক উত্তেজনা। স্থানীয় বিজেপি নেতার বাড়ি ঘিরে পরপর গুলি চলেছে। হয় বোমাবাজি। বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়। রাত থেতে সংঘর্ষে জেরে সকালে থমথমে পরিস্থিতি। হামলাকারীরা তৃণমূলের সমর্থক বলে অভিযোগ বিজেপির। 

বোর্ড গঠন ঘিরে খানাকুলে তৃণমূল ও বিজেপির মধ্যে গত কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলে। অভিযোগ গতকাল রাতে হামলা হয় বিজেপি নেতার বাড়িতে। খানাকুল ১ নম্বর ব্লকের ঠাকুরানিচক অঞ্চলের ৪৫ নম্বর জেড পি আসনের বিজেপির মন্ডল সভাপতি বাড়িতে বোমা গুলি নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায়। সকালে এলাকাবাসী বেশ কয়েকটা বোমা পড়ে থাকতে দেখেন।

   

বিজেপির দাবি উড়িয়ে তৃণমূল জানায়, হামলায় তাড়া জড়িত নয়। খানাকুলের ঠাকুরানি চকের পরিস্থিতি থমথমে। নতুন করে সংঘর্ষ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google