অ্যাসিড ছোড়ার হুমকির প্রতিবাদ করে ঘরছাড়া মাধ্যমিক পরীক্ষার্থী

নামখানা: মাত্র সাতটা দিন পর জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষার্থীরা৷ কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার আগে ঘর ছাড়া হতে হল পরীক্ষার্থীকে৷ শুধু তাই নয় অ্যাসিড মেরে পুড়িয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নামখানা: মাত্র সাতটা দিন পর জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষার্থীরা৷ কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার আগে ঘর ছাড়া হতে হল পরীক্ষার্থীকে৷ শুধু তাই নয় অ্যাসিড মেরে পুড়িয়ে মারার হুমকিও তাকে দেওয়া হচ্ছে৷ এই পরিস্থিতিতে পরীক্ষা নিয়েই কার্যত অনিশ্চয়তা তৈরি হয়েছে৷

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানায়৷ জানা গিয়েছে, প্রায় এক বছর ধরে ওই ছাত্রীকে উত্যক্ত করে চলেছে প্রতিবেশী এক যুবক৷ এমনটাই অভিযোগ ছাত্রীর পরিবারের৷ সম্প্রতি সেই পরিস্থিতি চরমে পৌঁছে গিয়েছে৷ ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ছাত্রীর পরিবার৷

   

অভিযোগ, গত কয়েকদিন উত্যক্ত চরমে পৌঁছায়৷ ছাত্রীর বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন ওই প্রতিবেশী যুবক৷ সেই সময় ওই ছাত্রীর বাবা ঘটনার প্রতিবাদ করে৷ অভিযুক্ত যুবক ও তাঁর বাবা তাঁকে শাবল দিয়ে আঘাত করেন বলে অভিযোগ৷ আহত অবস্থায় ছাত্রীর বাবাকে উদ্ধার করে প্রথমে দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷

সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে৷ বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন৷ নামখানা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে৷ ঘটনার পর থেকে ওই ছাত্রী সহ তার পরিবার এখন বাড়ি ছাড়া৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google